Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কুয়ালালামপুরে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে মোদীর ভাষণ, শীঘ্রই মালয়েশিয়ায় ভারতের নতুন কনসুলেট খুলছে

প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, খুব শীঘ্রই মালয়েশিয়ায় ভারতের একটি নতুন কনসুলেট চালু হতে চলেছে। শনিবারের এই সভায় মোদী বলেন, গত এক দশকে ভারত অভূতপূর্ব রূপান্তরের সাক্ষী থেকেছে। একসময় বিশ্বের ১১তম বৃহৎ অর্থনীতি হলেও আজ ভারত শীর্ষ তিন অর্থনীতির দরজায় কড়া নাড়ছে।

প্রধানমন্ত্রী আরও জানান, ভারত শীঘ্রই 'তিরুভল্লুভর স্কলারশিপ' চালু করবে, যার মাধ্যমে বিদেশি পড়ুয়ারা ভারতে পড়াশোনার সুযোগ পাবেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ব্রিটেন, সংযুক্ত আরব আমিরশাহি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওমান, ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি রয়েছে। তাঁর কথায়, "আজ ভারতের সবচেয়ে বড় শক্তি হল বিশ্বাস বিশ্বজুড়ে আস্থাই ভারতের নতুন মুদ্রা।"

মোদী বলেন, "এক সময় ভারতকে শুধু বিশাল বাজার হিসেবে দেখা হত। আজ আমরা বিনিয়োগ ও বাণিজ্যের অন্যতম কেন্দ্র। বিশ্ব ভারতের দিকে তাকাচ্ছে এক নির্ভরযোগ্য উন্নয়ন সহযোগী হিসেবে।"

প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে আবেগঘন ভাষণে মোদী বলেন, মালয়েশিয়ায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ভারতীয় বংশোদ্ভূত জনগোষ্ঠীর বাস। "ভারত আর মালয়েশিয়ার হৃদয়কে বহু কিছু এক সুতোয় বেঁধেছে। আপনারাই সেই জীবন্ত সেতু, যা দুই দেশকে যুক্ত করে রেখেছে," বলেন তিনি।

খাবার ও সংস্কৃতির মিলের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। রোটি কানাই থেকে মালাবার পরোটা, নারকেল, মশলা কিংবা জনপ্রিয় 'তে তারিক' সবেতেই দুই দেশের স্বাদ যেন এক। ভাষাগত মিলের প্রসঙ্গ টেনে মোদী বলেন, ভারতীয় ভাষা ও মালয় ভাষার বহু শব্দ একে অপরের সঙ্গে মিলে যায় বলেই আমরা এত সহজে একে অপরকে বুঝতে পারি।

মালয়েশিয়ায় ভারতীয় সঙ্গীত ও সিনেমার জনপ্রিয়তার কথাও উল্লেখ করেন মোদী। তিনি বলেন, "আপনাদের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম যে দারুণ গান করেন, সেটা ভারতে অনেকেই জানতেন না। তাঁর ভারত সফরের সময় হিন্দি গান গাওয়ার ভিডিও ভাইরাল হয়েছিল। আরও আনন্দের বিষয়, তিনি কিংবদন্তি এমজিআরের তামিল গান পছন্দ করেন।"

অনুষ্ঠানে অনুষ্ঠিত বিশাল সাংস্কৃতিক পরিবেশনার প্রশংসায় পঞ্চমুখ হন প্রধানমন্ত্রী। ৮০০ জন নৃত্যশিল্পীর সম্মিলিত নৃত্য পরিবেশনা যেখানে ভারতনাট্যম, কথক,কথাকলি, কুচিপুড়ি, যক্ষগান, লাভণী ও ওড়িশি নৃত্য একসঙ্গে মঞ্চে ধরা দেয় মালয়েশিয়ার বুক অফ রেকর্ডসে স্থান পেয়েছে। মোদী বলেন, "এই ঐতিহাসিক পরিবেশনা বহু বছর মানুষ মনে রাখবে।"

প্রধানমন্ত্রী মোদী ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম একসঙ্গে একই গাড়িতে অনুষ্ঠানে পৌঁছন। মঞ্চে ওঠার সময় 'ভারত মাতা কি জয়' ও 'মোদী, মোদী' স্লোগানে মুখরিত হয়ে ওঠে সভাস্থল।

সভায় বক্তব্য রাখতে গিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, "ভারত থেকে আসা আমার এক ঘনিষ্ঠ বন্ধুকে মালয়েশিয়ায় স্বাগত জানাতে পেরে আমি গর্বিত।" তিনি স্মরণ করান, দূতাবাস বা বাণিজ্য চুক্তির বহু আগেই দুই দেশের মধ্যে সভ্যতা ও সংস্কৃতির সম্পর্ক গড়ে উঠেছিল।

ইব্রাহিম জানান, ভারত মালয়েশিয়ার অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার। শুধু পণ্য নয়, ২০২৫ সালে প্রায় ১৫ লক্ষ ভারতীয় পর্যটক মালয়েশিয়া সফর করেছেন। তিনি বলেন, "মোদীজি ও ভারতের সঙ্গে ব্যক্তিগত বন্ধুত্ব নিয়ে আমি গর্বিত।"

দুই দিনের সফরে মালয়েশিয়ায় পৌঁছে শনিবার প্রধানমন্ত্রী মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানান আনোয়ার ইব্রাহিম।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+