(ছবি) ফ্রান্সের জাতীয় দিবসে নিসে ভয়াবহ সন্ত্রাসের চিত্র একনজরে
প্যারিস, ১৫ জুলাই : ফের জঙ্গিহানার কবলে ফ্রান্স। এবার উৎসবের মরশুমকে বেছে নিয়ে জনবহুল জায়গায় আঘাত হানল জঙ্গিরা। একটি ট্রাকে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাস্তায় থাকা শ'য়ে শ'য়ে মানুষের উপরে গাড়ি চালিয়ে পিষে মারল এক আততায়ী। ঘটনায় নিহত হয়েছেন এখনও পর্যন্ত ৮৪ জন। আহতের সংখ্যা ১২০-র বেশি। মৃতদের মধ্য়ে অনেক মহিলা ও শিশু রয়েছেন।
ফরাসি জাতীয় দিবস 'বাস্তিল ডে' উপলক্ষে উৎসবের মেজাজে ছিলেন আমজনতা। নিসের রাস্তায় নেমে উৎযাপনে ব্যস্ত ছিলেন সকলে। তার মাঝেই এই হামলা চলে। ভিড়ের মধ্যেই একটি সাদা রঙের ট্রাক ঢুকে পড়ে। প্রথমে ট্রাক থেকে গুলি ছোড়া শুরু হয়। এর পরে ভিড়ের মধ্যে দিয়েই চালিয়ে দেওয়া হয় ট্রাক। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই বেশ কয়েক জনের প্রাণ যায়।

ভিড়ের উপর প্রচণ্ড গতিতে ছুটে আসা ট্রাকের ধাক্কায় ছিটকে পড়েন মানুষজন। তার চাকার তলায় পিষ্ট হয়ে মারা যান অনেকে। অনেকের দেহ টেনে প্রায় অনেকটা দূর পর্যন্ত নিয়ে যাওয়ার পর পুলিশের গুলিতে নিহত হয় জঙ্গি। তবে তার আগে এতজন মানুষের প্রাণ বিসর্জন হয়ে গিয়েছে।
ফ্রান্সের নিসে এই হত্যালীলায় এখনও কোনও জঙ্গি সংগঠন দায় স্বীকার না করলেও ধরে নেওয়া হচ্ছে এই ঘটনার পিছনে রয়েছে আইএসআইএস জঙ্গি সংগঠন। একনজরে দেখে নিন নিসের ভয়াবহ সন্ত্রাসের চিত্র একনজরে।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
আরও শক্তিশালী হল VerSe Innovation, সংস্থার বোর্ডে গুরুত্বপূর্ণ পদে যোগ দিলেন পিআর রমেশ -
ভোটের আগে প্রস্তুতি জোরদার! কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ
























Click it and Unblock the Notifications