একি!‌ বিয়ের উপহারে বরকে কী উপহার দিলেন মহিলা, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

বিয়ের উপহারে একে-৪৭ রাইফেল

বিয়েতে মানুষ হরেক রকমের উপহার পান। সোনা–রূপোরগয়না থেকে শুরু করে ঘর সাজানোর সামগ্রী সহ বিভিন্ন ধরনের জিনিস। কিন্তু পাকিস্তানের এই বর এমন অদ্ভুত উপহার পেয়ে বেশ অবাক। এই উপহার পাওয়ার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

একি!‌ বিয়ের উপহারে বরকে কী উপহার দিলেন মহিলা, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়


ওই ভিডিওতে দেখা গিয়েছে যে এক মহিলা সদ্য বিবাহিত দম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং একজনকে বলছেন তাঁদের উপহারটা দিতে। বরের হাতে এরপর তুলে দেওয়া হয় একে–৪৭, যা দেখে সকলে উল্লাসে চেঁচিয়ে ওঠেন। এই ভিডিও দেখার পর অনলাইনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। পাকিস্তানের এক সংবাদমাধ্যম জানিয়েছে, যে মহিলাকে ওই রাইফেল বরকে উপহার দিতে দেখা গিয়েছে, তা সাধারণভাবে '‌কলসনিকোভ’‌ নামে পরিচিত পাকিস্তানে, যা বরের শ্বাশুড়ি এই নিয়ম পালন করেন। বিয়ের সময় রীতি অনুযায়ী কয়েক রাউন্ড গুলি শূণ্যে ছুঁড়তে হয় এবং এটি দক্ষিণ এশিয়ার দেশগুলিতে প্রচলিত। তবে রাইফেল উপহারে দেওয়া এই রীতিতে নেই।

তবে অনলাইনে এই ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকেই এই রীতিকে মেনে নিতে পারেননি। অনেকের মতে এভাবে প্রকাশ্যে রাইফেল উপহার দেওয়া ঠিক নয়। আবার অনেকে এই ধরনের উপহার দেওয়া বিয়ের মতো শুভ কাজে ঠিক মেনে নিতে পারছেন না। যাইহোক এই ভিডিও শেয়ার হয়েছে প্রচুর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+