পাকিস্তানে সেক্স ক্রাইম বৃদ্ধিতে দায়ী ভারত, উৎস জানালেন ইমরান খান
পাকিস্তানে যা কিছু খারাপ কাজে দায়ী ভারত, একের পর এক আজব দাবি ইমরানের
ভারতের বিরুদ্ধে আরও একটি অভিযোগ তুললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর অভিযোগ, পাকিস্তানের সেক্স ক্রাইম বাড়ার জন্য ভারতই দায়ী। বলিউডের সিনেমাকে এজন্য তিনি একহাত নিয়েছেন। অন্যদিকে পাকিস্তান আমেরিকার কাছে আবেদন জানিয়েছে, ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের তালিকা থেকে তাদেরকে মুক্তি দিতে।

পাকিস্তানে বাড়ছে সেক্স ক্রাইম
ইউটিউবে দেওয়া এক ভাষণে ইমরান খান বলেছেন, পাকিস্তানে শিশু পর্নোগ্রাফি বেড়ে যাওয়ার পিছনে রয়েছে বলিউড এবং হলিউডের গল্প। পাকিস্তানের প্রধানমন্ত্রী জানিয়েছেন, যৌন অপরাধমূলক সমস্যা পাকিস্তানে আকাশচুম্বী আকার নিয়েছে।

ড্রাগে আশক্তির কারণ মোবাইল
অন্যদিকে দেশে ড্রাগে আশক্তি বেড়ে যাওয়ার পিছনে প্রাথমিক কারণ হিসেমে মোবাইল ফোনকে দায়ী করেছেন ইমরান। দেশের যুব সম্প্রদায়ের হাতে ক্ষতিকারণ সামগ্রি পৌঁছে দিচ্ছে বলেও মনে করছেন তিনি। ইমরান জানিয়েছেন, মোবাইল ফোনের মাধ্যমে দেশের সামনে নতুন চ্যালেঞ্জ এসে উপস্থিত হয়েছে। ফোন সহজলভ্য হওয়ার কারণে খারাপ জিনিস শিশুদের হাতেও পৌঁছে যাচ্ছে। যা মানব ইতিহাসে আগে কখনও ঘটেনি বলেও মন্তব্য করেছেন অমরান।

দায়ী পশ্চিমী সভ্যতা, ভারত
ইমরান খান বলেছেন, পাকিস্তান কনটেন্ট নিচ্ছে বাইরে থেকে। যা প্রথমে আসে হলিউডে। তারপর তা বলিউড হয়ে পাকিস্তানে। দেশের মানুষ সেই বিষয়বস্তু বোঝে না। কেননা তারা পশ্চিমী সভ্যতাও বোঝে না। ইমরান আরও বলেন, তার দেশের মানুষ বোঝে না, পশ্চিমী সভ্যতা থেকেই সব থেকে খারাপ জিনিসটা নেওয়া হয়।

আমেরিকার কাছে পাকিস্তানের আবেদন
অন্যদিকে পাকিস্তান আমেরিকার কাছে আবেদন জানিয়েছে, ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের তালিকা থেকে তাদেরকে মুক্তি দিতে। এফএটিএফ পৃথিবী জুড়ে অর্থ পাচার এবং সন্ত্রাসবাদীদের আর্থিক মদত দেওয়ার ওপর নজরদারি করে থাকে। পাকিস্তানের বিদেশমন্ত্রী আশাপ্রকাশ করেছেন, আমেরিকা তাদের এই উদ্যোগকে সমর্থন করবে।












Click it and Unblock the Notifications