পাকিস্তান উচিত সন্ত্রাসের মুক্ত পরিবেশ তৈরি করা, জিংপিংকে অভিযোগ মোদীর
এসসিও সামিটে সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে কোনঠাসা করার সবরকম প্রস্তুতি সেরে রাখতে চাইছে ভারত।
এসসিও সামিটে সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে কোনঠাসা করার সবরকম প্রস্তুতি সেরে রাখতে চাইছে ভারত। তাই বিশকেকে পৌঁছে চিনের প্রেসিডেন্ট শি জিংপিংয়ের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। হাফিস সৈইদকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণায় চিনের অনুমোদনের পর দুই রাষ্ট্র প্রধানের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।

শি জিংপিংয়ের সঙ্গে বৈঠকে স্বাভাবিকভাবে উঠে এসেছে পাকিস্তান প্রসঙ্গ। শি জিংপিংকে মোদী বলেছেন, সন্ত্রাসের মুক্ত পরিবেশ তৈরি করছে পাকিস্তান। অথচ পাকিস্তানের উচিত সন্ত্রাস মুক্ত পরিবেশ তৈরি করা। ভারতের বিদেশ সচিব বিজয় গোখেল জানিয়েছেন, শি জিংিপংয়ের সঙ্গে মোদীর বৈঠকে পাকিস্তান প্রসঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। সেখানে মোদী জানিয়েছেন পাকিস্তান যতক্ষণ না সন্ত্রাসবাদ মুক্ত পরিবেশ তৈরি করছে ততক্ষণ ভারত কোনও আলোচনায় বসবে না।
কাশ্মীর ইস্যুতে আলোচনায় বসার জন্য মোদীকে একাধিকবার অনুরোধ জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ততবারই ভারত সেই আবেদন খারিজ করে দিয়েছে।
এদিন সামিটে শি জিংপিংকে ভারতে আসারও আমন্ত্রণ জানিয়েছেন মোদী। এসসিও সামিটে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানেরও যোগ দেওয়ার কথা।












Click it and Unblock the Notifications