স্যাটেলাইটের মাধ্যমে কাশ্মীরে ইন্টারনেট পৌঁছতে চান পাক বিজ্ঞান মন্ত্রী, ট্রোলড হলেন মারাত্মক

পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী ফাওয়াদ হোসেন চৌধুরী বিখ্যাত আবোল-তাবোল মন্তব্যের জন্য।

পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী ফাওয়াদ হোসেন চৌধুরী বিখ্যাত হয়েছেন আবোল-তাবোল মন্তব্যের জন্য। বিশেষ করে ভারত বিরোধী নানা মন্তব্য করে তিনি সাম্প্রতিক সময়ে বিখ্যাত হয়েছেন। ফের কাশ্মীর নিয়ে মন্তব্য করে সাড়া ফেলে দিলেন তিনি। ফাওয়াদ বলেছেন, কাশ্মীরের জনগণকে ইন্টারনেট পরিষেবা দেবেন তিনি। স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।

ফের আবোল-তাবোল বকলেন ফাওয়াদ

একটি আলোচনা সভায় তিনি বলেছেন, ইন্টারনেট আজকের দিনে মৌলিক অধিকারের মধ্যে পড়ে। তিনি পাকিস্তানের স্পেস এন্ড আপার অ্যাটমসফিয়ার রিসার্চ কমিশনের (সুপারকো) সঙ্গে কথা বলে স্যাটেলাইটের মাধ্যমে কাশ্মীরের জনগণকে ইন্টারনেট পরিষেবা দেওয়ার ব্যবস্থা করবেন।

পাক মন্ত্রী ট্রোলড

এই সুপারকো পাকিস্তানের মহাকাশ গবেষণার কাজে মুখ্য ভূমিকা নিয়ে থাকে। তাদের মাধ্যমেই কাশ্মীরবাসী ইন্টারনেটের সুবিধা দিতে চেয়েছেন ফাওয়াদ হোসেন চৌধুরী।

কাশ্মীর নিয়ে উস্কানি

কাশ্মীর নিয়ে উস্কানি

কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর থেকে ইন্টারনেট পরিষেবা স্তব্ধ হয়ে রয়েছে। যদিও বিচ্ছিন্নতাবাদীরা যাতে আর কোনওভাবে উপত্যকা অশান্ত করতে না পারে সেজন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করে রেখেছে সরকার। এদিকে পাকিস্তান তারমধ্যে উস্কানি দিয়ে নানা প্রচারনামূলক বক্তব্য রাখছে। সেটা করতে গিয়েই ফের পাকিস্তানের মন্ত্রী লোক হাসিয়ে ফেললেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+