৩৩ জন পুরুষের দ্বারা গণধর্ষিতা তরুণী, টুইটারে ছবি আসতেই বিক্ষোভ ব্রাজিলে

রিও (ব্রাজিল), ২৮ মে : ৩৩ জন পুরুষ ছিঁড়েখুঁড়ে খেয়েছে ১৬ বছরের এক নাবালিকাকে। শুধু তাই নয়, ধর্ষণের ছবি ভিডিওতে তোলা হয়েছে এবং পরে তা মোবাইলে এবং পরে টুইটারের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। ব্রাজিলের পুলিশের দাবি, ৩৩ জনের মধ্যে ৩ জনকে শনাক্ত করতে পারা গিয়েছে।

৩৩ জন পুরুষের দ্বারা গণধর্ষিতা তরুণী, টুইটারে ছবি আসতেই বিক্ষোভ ব্রাজিলে

ঠিক কী কী হয়েছে একনজরে

১. তরুণী তদন্তকারীদের জানিয়েছেন, রিও দে জেনেরিওর ফাভেলা বস্তিতে বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। বয়ফ্রেন্ডের সঙ্গে তার বাড়িতে একাই ছিলেন তিনি।

২. তারপর কী হয়েছে তার সঙ্গে সে জানেনা। পরের দিন অন্য একটি বহুতলে নিজেকে নগ্ন অবস্থায় পায় সে। যখন জ্ঞান আসে তখন চারিদিকে অসংখ্য পুরুষ বন্দুগ দেগে দাঁড়িয়েছিল।

৩. তরুণীর পরিবারের তরফে জানানো হয়, যখন মেয়েটি বাড়ি ফেরে তখন ও খুব ঘাবড়ে ছিল, এবং পরনে পুরুষ পোষাক ছিল। কিন্তু মুখ ফুটে কিছুই বলেনি।

৪. ২ দিন পরে একজন একটি ৪০ সেকেন্ডের ভিডিও অনলাইনে আপলোড করে যেখানে ওই মেয়েটি নগ্ন ও তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ছিল। এরপর একজন আর একটি ছবি পোস্ট করে যেখানে মেয়েটির যননাঙ্গের কাছে বসে সেলফি নেওয়া হয়েছে।

৫. এই ছবি দ্রুত ইন্টারনেটে ছড়িয়ে পড়তে থাকে।

৬. এই ছবিগুলি তরুণীর পরিবারের একজন দেখতে পায় এবং ভীত-সন্ত্রস্ত হয়ে পরে।

৭. স্থানীয় মিডিয়া সূত্রে বলা হয়েছে তরুণীর ঠাকুমা জানিয়েছেন, মেয়েটির বয়ফ্রেন্ড ভেবেছিল ও তাকে ধোকা দিচ্ছে। তাই বদলা নেওয়ার জন্য এসব করেছে।

৮. পুলিশ ৩৩ জনের মধ্যে এখনও পর্যন্ত ৩ জনকে শনাক্ত করতে পেরেছে।

৯. ছবি অনলাইনে ছড়ানোর জন্য আরও দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

১০. এই ঘটনা সামনে আসতেই ব্রাজিলের বিভিন্ন জায়গায় বিক্ষোভ, প্রতিবাদ শুরু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+