দৈনিক ২ মিলিয়ন ব্যারল অপরিশোধিত তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত ওপেকের, ফের পেট্রোলের দাম বাড়ার সম্ভাবনা
দৈনিক ২ মিলিয়ন ব্যারল অপরিশোধিত তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত ওপেকের, ফের পেট্রোলের দাম বাড়ার সম্ভাবনা
তীব্র মার্কিন চাপের পরেও করোনা মহামারীর পর তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে ওপেক। বুধবার ভিয়েতনামের বৈঠকের পর তেল উৎপাদনকারী দেশগুলো ঘোষণা করেছে, দৈনিক তারা ২ মিলিয়ন ব্যারোল কম উৎপাদন করবে। যার জেরে অপরিশোধিত তেলের দাম আবার বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশ্বব্যাপী আর্থিক মন্দা, মার্কিন ডলারর মূল্যের পতন, আমেরিকায় সুদের হারে বৃদ্ধির জেরে গত তিন মাস আগে অপরিশোধিত তেলের দাম ১২০ মার্কিন ডলার থেকে নেমে ৯০ মার্কিন ডলারে চলে এসেছে। বিশেষজ্ঞরা মনে করছ, অপরিশোধিত তেলের উৎপাদন কমানোর ফলে নতুন করে তেলের দাম বাড়বে। আগের অবস্থায় ফিরে আসবে। এই সিদ্ধান্তের প্রভাব গ্রাহকরা তিন সপ্তাহ পর থেকে বুঝতে পারবেন বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।
ওপেকের এই সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে আমেরিকা। বুধবার মার্কিন প্রশাসনের তরফে ওপেকের সিদ্ধান্তে হতাশ বলে উল্লেখ করা হয়েছে। এই ধরনের সিদ্ধান্ত অদূরদর্শীতার লক্ষন বলেও চিহ্নিত করা হয়েছে। আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান ও ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলর ব্রায়াল ভিজ যৌথ বিবৃতিতে জানিয়েছেন, বিশ্বে বর্তমানে শক্তি সরবরাহ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সিদ্ধান্তের জেরে মধ্য ও নিম্ন আয়ের দেশগুলোর ওপর সব থেকে বেশি নেতিবাচক প্রভাব পড়বে বলে তাঁরা মনে করেছেন। উচ্চদামের জেরে দেশগুলো প্রয়োজনীয় তেল কিনতে পারবে না। যারফলে দেশগুলোর জীবনযাত্রার ওপর প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।
ওপেকের এই সিদ্ধান্তের পরেই মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছেন, ওপেকের সিদ্ধান্তের প্রভাব যাতে আমেরিকার ওপর না পড়ে, তার চেষ্টা করছে মার্কিন সরকার। দেশের অভ্যন্তরে তেলের দাম যাতে না বাড়ে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন।
এর আগে ওপেক অগাস্টে ৩.৬ মিলিয়ন ব্যারল তেলের উৎপাদন কমিয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছে, তেলের উৎপাদন কমলে নতুন করে তেলের দাম বাড়বে। নতুন করে তেলের দাম বাড়লে আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে বাইডেন প্রশাসন অস্বস্তিতে পড়বে তা বলার অপেক্ষা রাখে না।
পেট্রোল রফতানিকারক দেশগুলো মূলত ওপেকের সদস্য। বুধবার ভিয়েতনামে বৈঠকে অন্যান্য সদস্যদেশের পাশাপাশি রাশিয়া উপস্থিত ছিল।
রাশিয়ার ওপর একাধিক নিষেধাজ্ঞা জারি করা হলেও ওপেকের বৈঠকে অংশ নেওয়া নিষেধাজ্ঞার বাইরে ছিল। ওপেকের তরফে জানানো হয়েছে, বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের দামের অস্থিরতা দেখা গিয়েছে। সেই অস্থিরতা নিয়ন্ত্রনে আনতেই অপরিশোধিত তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
-
হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা, মাইন পোঁতার অভিযোগে ইরানকে সতর্ক করলেন ট্রাম্প -
মধ্যপ্রাচ্য উত্তেজনায় ট্রাম্পের মন্তব্য, যুদ্ধ শেষের পথে পাল্টা বার্তা ইরানের -
যুদ্ধের প্রভাবে জ্বালানি চাপ, রান্নার গ্যাস সরবরাহে সর্বোচ্চ অগ্রাধিকার কেন্দ্রের -
কোচবিহারে আগুনে পুড়ে নার্সের মৃত্যু, সন্দেহের কেন্দ্রে স্বামী -
আজ থেকেই আবহাওয়ার বড় বদল, রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস -
গ্যাস সংকটে তৎপর সরকার! পরিস্থিতি সামাল দিতে বড় পদক্ষেপ কেন্দ্রের, দেশজুড়ে জারি 'জরুরি' আইন -
ট্রাম্পের যুদ্ধ শেষের ইঙ্গিতেই চাঙ্গা শেয়ারবাজার! সেনসেক্সে বড় উত্থান, কমে গেল তেলের দাম -
কালীঘাটের পর দক্ষিণেশ্বর! জ্ঞানেশ কুমার পৌঁছতেই মন্দির চত্বরে কালো পতাকা হাতে বিক্ষোভ, কী দাবি বিক্ষোভকারীদের? -
২১ নয়, এবার থেকে ২৫ দিনের অপেক্ষা! গ্যাস বুকিংয়ের নিয়মে বদল, ঘরোয়া চাহিদা মেটাতে নতুন কী পরিকল্পনা কেন্দ্রের? -
SIR বিতর্কে নতুন পদক্ষেপ! অমীমাংসিত ভোটার ইস্যুতে ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
রাজ্যের আবেদনে কড়া সুপ্রিম কোর্ট! 'একটাও বৈধ ভোটার বাদ যাবে না', আশ্বাস প্রধান বিচারপতির -
মধ্যপ্রাচ্যের সংঘাত কী শেষের পথে? ইরান যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে জোর জল্পনা











Click it and Unblock the Notifications