ক্লাউডফ্লেয়ার বিপর্যয়ে কেঁপে উঠল অনলাইন পরিষেবা, শেয়ারবাজার থেকে ওয়েব প্ল্যাটফর্মে বড়সড় প্রভাব
বিশ্বজুড়ে জনপ্রিয় ইন্টারনেট পরিষেবা সংস্থা ক্লাউডফ্লেয়ার এর বৃহৎ মাত্রার বিভ্রাটে একাধিক অনলাইন প্ল্যাটফর্ম অচল হয়ে পড়ল। এর জেরে বিপাকে পড়েন শেয়ার বাজারের অনলাইন বিনিয়োগকারীরা। জেরোধা, অ্যাঞ্জেল ওয়ান, গ্রো এর মতো প্রধান ট্রেডিং প্ল্যাটফর্মে লগইন সমস্যা, অর্ডার প্লেস না হওয়া, বাজার সংক্রান্ত তথ্য না পাওয়া সব মিলিয়ে ব্যাহত হয় লেনদেন।
ট্রেডিংয়ের পাশাপাশি অনেক ওয়েবসাইট, ফিনটেক পরিষেবা, এন্টারপ্রাইজ টুলও ধাক্কা খায়। ক্লাউডফ্লেয়ারের নেটওয়ার্ক নির্ভর এপিI ও ব্যাক এন্ড সার্ভার সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় পরিষেবা অচল হয়ে যায় বহু এলাকায়। সোশ্যাল মিডিয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়ার ঝড় ওঠে ব্যবহারকারীদের মধ্যে।

এদিকে ক্যানভা, ক্যুুইলবোট, ডাউনডিটেক্টর সহ আরও বেশ কিছু জনপ্রিয় পরিষেবাও একযোগে ডাউন হয়ে যায়। ডাউনডিটেক্টর নিজেই অফলাইনে চলে যাওয়ায় বহু ব্যবহারকারী প্রশ্ন তুলতে শুরু করেন ব্যাপক বিভ্রাটের উৎস কি ক্লাউডফ্লেয়ার?
কোম্পানির তরফে প্রথমে জানানো হয়, নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজ চলায় সমস্যার সৃষ্টি হতে পারে। বিবৃতিতে বলা হয়েছে
"ওআরডি (শিকাগো) ডেটা সেন্টারে ৫ ডিসেম্বর ০৭:০০ থেকে ১১:০০ ইউটিসি এর মধ্যে রক্ষণাবেক্ষণ চলছে। এই সময় ট্রাফিক অন্য অঞ্চলে রুট হতে পারে, ফলে ওই এলাকার ব্যবহারকারীদের জন্য সামান্য বিলম্ব তৈরি হতে পারে।"
কোম্পানি আরও জানিয়েছে, ডেটা সেন্টারের নেটওয়ার্ক ইন্টারফেস সাময়িক অচল হতে পারে, তাই সংশ্লিষ্ট গ্রাহকদের বিকল্প সংযোগ সক্রিয় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
রক্ষণাবেক্ষণ কাজ চললেও তা যে ইন্টারনেট ব্যবস্থায় বড়সড় প্রভাব ফেলছে, তার ইঙ্গিত মিলেছে বিভিন্ন পরিষেবা একযোগে বন্ধ হয়ে যাওয়ায়।
উল্লেখ্য, ক্লাউডফ্লেয়ার মূলত ওয়েবসাইটকে দ্রুত ও নিরাপদ রাখতে বৈশ্বিক নেটওয়ার্ক পরিষেবা দেয়। সাইবার আক্রমণ বা অতিরিক্ত ট্রাফিক থেকে সাইটকে রক্ষা করতে এটি ব্যবহারকারীর সঙ্গে মূল সার্ভারের মাঝখানে 'রিভার্স প্রক্সি' হিসেবে কাজ করে।
সমস্যা ধীরে ধীরে কাটতে শুরু করলেও বিভিন্ন প্ল্যাটফর্ম এখনও তাদের সিস্টেম নজরদারি করছে, যাতে অবশিষ্ট কোনও বিভ্রাট আর না দেখা দেয়।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
SIR ইস্যুতে তৃণমূলকে পাল্টা তোপ কেন্দ্রের! 'শুধু বাংলাতেই কেন আদালতের হস্তক্ষেপ?' মমতাকে সরাসরি প্রশ্ন শাহের -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর -
শুরুতেই ধাক্কা! আইপিএলের শুরুতে থাকছেন না এমএস ধোনি, চোটে কাবু 'ক্যাপ্টেন কুল' -
মোদী-ট্রাম্পের ফোনালাপে ছিলেন না কোনও তৃতীয় ব্যক্তি, মাস্কের থাকার দাবি ওড়াল ভারত -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
কোহলির ব্যাটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দাপুটে শুরু, উড়ে গেল হায়দরাবাদ -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন











Click it and Unblock the Notifications