রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক
হাজার হাজার মার্কিন নাগরিক ফের পথে নেমেছেন ডোনাল্ড ট্রাম্পের নীতিবিরোধী আন্দোলনে। নো কিংস.নামের এই আন্দোলন ২০২৫ সালের জুন থেকে চলমান। শনিবারের তৃতীয় দফার বিক্ষোভে নাগরিকরা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রতিবাদ জানিয়ে স্লোগান দেন, "আমেরিকায় রাজা চাই না"।
বিক্ষোভকারীদের বক্তব্য, ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযান সম্পূর্ণ অপ্রয়োজনীয়। তারা দাবি করছেন, অবিলম্বে সেনা অভিযান প্রত্যাহার করা হোক। প্রতিবাদকারীরা শুধু যুদ্ধনীতির নয়, ট্রাম্পের অভিবাসন নীতি ও সরকারের অচলাবস্থা নিয়েও রাস্তায় নেমেছেন।

শনিবার আমেরিকার ৫০টি প্রদেশে ৩২০০টিরও বেশি বিক্ষোভ কর্মসূচি আয়োজিত হয়। নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, ডালাস, শিকাগো, ওয়াশিংটন ও ফিলাডেলফিয়া শহরে মিছিল বের হয়, যেখানে ভিড় ছিল চোখে পড়ার মতো। ট্রাম্পের ছবি বা তাঁর শারীরিক গঠন নকল ব্যঙ্গাত্মক বেলুন ও পোস্টার হাতে বহুসংখ্যক মানুষ প্রতিবাদ প্রকাশ করেন।
বিশেষ করে মিনেসোটায় সেন্ট পল স্টেট ক্যাপিটলের সামনে সবচেয়ে বড় আন্দোলন হয়। এখানে ট্রাম্পের অভিবাসন নীতির কারণে নিহতদের স্মরণে পোস্টার বহন করে মানুষ যোগ দেন। এক প্রতিবাদকারী জানান, "আমরা এই দেশকে স্বৈরতন্ত্রের দিকে যেতে দেব না। দেশ চালাবে জনগণই।"
পরিসংখ্যান বলছে, প্রথম 'নো কিংস' আন্দোলনে ৪০ থেকে ৬০ লক্ষ মানুষ অংশগ্রহণ করেছিলেন। দ্বিতীয় দফায় সংখ্যাটি বেড়ে ৭০ লক্ষে পৌঁছেছিল। শনিবারের তৃতীয় দফার ভিড়ের পরিসংখ্যান এখনও প্রকাশিত হয়নি, তবে অনুমান করা হচ্ছে এটি আগের দুই দফাকে ছাড়িয়ে যেতে পারে।
এদিকে, গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইজরায়েলের যৌথ বাহিনী ইরান আক্রমণ করেছিল। পশ্চিম এশিয়ার সংঘাত এক মাস পেরিয়ে গেলেও তা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
-
রবিবার রাজ্যে কালবৈশাখীর সতর্কতা, বৃষ্টির সতর্কতা ৬ জেলায় -
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে কেকেআর, একনজরে দুই দলের আপডেট -
মধ্যপ্রাচ্যে সঙ্কট আরও বাড়ার পথে! ইরান যুদ্ধের প্রেক্ষিতে ৩৫০০ সেনা মোতায়েন পেন্টাগনের -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি












Click it and Unblock the Notifications