পিছিয়ে পড়ল নিউইয়র্ক, ধনকুবেরদের সংখ্যাধিক্যে বিশ্বের শীর্ষ শহরের তকমা বেজিংয়ের
ধনকুবেরদের সংখ্যাধিক্যে বিশ্বের শীর্ষ শহরের তকমা পেল বেজিং
ইতিমধ্যেই ফোর্বস তালিকায় দেশের শীর্ষ ধনকুবেরের জায়গা দখল করে নিয়েছেন শিল্পপতি রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি। বিশ্ব ধনী তালিকায় তালিকাতেও দশম স্থানে উঠে এসেছেন তিনি। এদিকে বিশ্বের তাবড় তাবড় ধনকুবেরদের বাসভূমির নিরিখে এবার আমেরিকাকে জোর টক্কর দিতে শুরু করল চিন। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে।

সূত্রের খবর, এদিকে এতদিন আমেরিকার নিউইয়র্কেই বাস ছিল সর্বাধিক কোটিপতির। কিন্তু বর্তমানে সেই রেকর্ড ভেঙে দিচ্ছে চিনের রাজধানী বেজিং। সদ্য প্রকাশিত ফোর্বস তালিকায় বর্তমানে নিউইয়র্ক শহর থেকে উঠে এসেছেন ৭ জন নতুন ধনকুবের। সেখানে বেজিং থেকে জায়গা পেয়েছেন ৩৩ জন ধনকুবের। এদিকে করোনা মন্দা কাটিয়ে অন্যান্য দেশের থেকে তাড়াতাড়ি ঘুরে দাঁড়িয়েছেন চিনও। দেখা যাচ্ছে বড়সড় জিডিপি প্রবৃদ্ধিও। আর বর্তমানে তারই সুফলের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে বলে মত ওয়াকিবহাল মহলের।
এদিকে গোটা বিশ্বজুড়েই করোনাকালে শিল্পপতিদের সম্পত্তির ব্যাপক বৃদ্ধি হয়েছে বলে জানিয়েছে ফোর্বস। এদিকে ধনকুবেরদের মোট সংখ্যাধিক্যেও বর্তমানে নিউইয়র্ককে পিছনে ফেলেছে বেজিং। অন্যদিকে এই তালিকায় ভারতের একমাত্র শহর হিসাবে বেশ ভালো জায়গায় রয়েছে মুম্বই। সর্বাধিক ধুনকুবের থাকা শহরের তালিকায় বর্তমানে ফোর্বস তালিকা অনুযায়ী মুম্বই রয়েছে ৮ নম্বরে। মু্ম্বইয়ের আগেই রয়েছে লন্ডন। পরে রয়েছে সান ফ্রান্সিসকো। অন্যদিকে এই তালিকায় দু নম্বরে নিউইয়র্কের পরে তৃতীয় স্থানে রয়েছে হংকং, চতুর্থ স্থানে মস্কো।












Click it and Unblock the Notifications