New Year 2024: স্বাগত ২০২৪, আতসবাজির রোশনাইয়ে শুরু বর্ষবরণ, দেখুন ভিডিও
New Year 2024: নতুন বছরকে স্বাগত জানানো শুরু হয়ে গিয়েছে। এই প্রক্রিয়া শুরু হয়েছে ভারতীয় সময় দুপুর সাড়ে তিনটেয়। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ টোঙ্গায় আলোর রোশনাইয়ে শুরু হয় বর্ষবরণ। এরপর একে একে সামোয়া, কিরিবাটিতে নতুন বছরকে স্বাগত জানানো হয়। কিছু দেশ নতুন বছরকে স্বাগত জানায় অন্য দেশগুলি স্বাগত জানানোর প্রায় চব্বিশ ঘণ্টা পরে।
ইতি মধ্যে ফিজি, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া ২০২৪ কে স্বাগত জানিয়ে ফেলেছে। ভারতীয় সময় রাত সাড়ে নয়া নাগাদ নতুন বছরকে স্বাগত জানাতে চলেছে চিন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং, ফিলিপাইন।

তারপর নতুন বছরকে স্বাগত জানাবে থাইল্যান্ড, ভিয়েতনাম, কাম্বোডিয়া, ভারতীয় সময় রাত সাড়ে দশটায়। প্রসঙ্গত নেপাল, ভারত ও শ্রীলঙ্কা একইসঙ্গে নতুন বছরকে স্বাগত জানাবে। ভারতের পরে নতুন বছরকে স্বাগত জানাবে পাকিস্তান, সংযুক্ত আরব আমীরশাহি, ওমান, আজারবাইজান।
#WATCH | New Zealand's Auckland welcomes the new year 2024 with fireworks
— ANI (@ANI) December 31, 2023
(Source: Reuters) pic.twitter.com/faBWL0b7Eh
ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে বাংলাদেশে বর্ষবরণের উৎসব শুরু হয় ভারতীয় সময় ৩১ ডিসেম্বর রাত সাড়ে এগারোটায়। পাকিস্তানে ভারতীয় সময় ১ জানুয়ারি রাত সাড়ে বারোটায় বর্ষবরণ শুরু হয়। ভারতীয় সময় ১ জানুয়ারি ভোর সাড়ে চারটের সময় বর্ষবরণের উৎসব শুরু হয় জার্মানি, ফ্রান্স, ইতালি, বেলজিয়াম ও স্পেনে।
পৃথিবীতে অবস্থানের নিরিখে পূর্বদিকের দেশগুলিতে আগে নতুন বছর আসে। পশ্চিম দিকের দেশগুলিতে পরে বর্ষণবরণ হয়। উদাহরণ স্বরূপ আমেরিকায় নতুন বছরকে স্বাগত জানানো হয় ভারতীয় সময় পয়লা জানুয়ারি সকালে। সব থেকে শেষে বর্ষবরণ করে আমেরিকা সংলগ্ন বাকের দ্বীপপুঞ্জ। ভারতীয় সময় পয়লা জানুয়ারি বিকেল পাঁচটা নাগাদ নতুন বছরকে স্বাগত জানান বাকের দ্বীপের বাসিন্দারা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications