নেপালের রাজনীতিতে নয়া মোড়! আস্থা ভোটে হার প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির

আস্থা ভোটে হার নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির

গত বছরের শেষার্ধ থেকেই টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল নেপালের রাজ্য-রাজনীতি। এমনকী একাধিকবার সরকার পড়ে যাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছিল। অবশেষে সমস্ত জল্পনা উষ্কে নেপালের সংসদের নিম্নকক্ষে আস্থা ভোটে হেরে গেলেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। হেরে গেলেন আস্থা ভোটে। যা নিয়ে তুমিল শোরগোল শুরু হয়েছে নেপালের রাজ্য-রাজনীতিতে।

নেপালের রাজনীতিতে নয়া মোড়! আস্থা ভোটে হার প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির

সূত্রের খবর, ২৭৫ সদস্য বিশিষ্ট নেপালের সংসদের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য ওলির প্রয়োজন ছিল ১৩৬ সদস্যের সমর্থন। কিন্তু তা পেতে ব্যর্থ হন তিনি। তবে রাজনীতির জল যেদিকে এগোচ্ছিল তাতে এই ফলাফলে খুব একটা অবাক হচ্ছেন না রাজনৈতিক বিশ্লেষকেরা। এদিনই প্রতিনিধি সভায় আনুষ্ঠানিকভাবে আস্থা প্রস্তাব পেশ করেন কেপি শর্মা ওলি। শুরু হয় ভোটাভুটি। সংসদের সমস্ত সদস্যকেই এই প্রস্তাব সমর্থনের আবেদন জানানো হয় ওলির তরফে থেকে। কিন্তু নেপালের অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে ওলির অনুরোধ কার্যত মুখ থুবড়ে পড়ে।

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি রাজনৈতিক টানাপোড়েনের জেরে পুষ্প কুমার দহল (প্রচণ্ড)-র নেতৃত্বাধীন নেপাল কমিউনিস্ট পার্টি (মাওবাদী) সমর্থন প্রত্যাহার করায় সংখ্যাগরিষ্ঠতা হারায় ওলির সরকার। যার ফলস্বরূপ সংসদের নিম্ন কক্ষে আস্থা ভোটের রাস্তায় হাঁটতে হয় তাঁকে। এদিকে নিজ কাজকর্মের কারণেই বিগত কয়েক মাস ধরে নিজস্ব দল তথা নেপালের কমিউনিস্ট পার্টির তীব্র বিরোধিতার মুখে পড়েছেন প্রধানমন্ত্রী কেপি ওলি শর্মা। কেপি শর্মার বিরুদ্ধে ক্ষোভ বাড়ছিল দলের অন্দরেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+