'পরিবর্তনের জন্য প্রস্তুত হোন', ১০ নম্বর ডাউনিং স্ট্রিট থেকে প্রথম বার্তা ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমারে
লেবার পার্টি ক্ষমতায় এসেছে ব্রিটেনে। প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন লেবার পার্টির নেতা কেইর স্টারমার। ১০ নম্বর ডাউনিং স্ট্রিট থেকে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বার্তাতেই স্টারমার বলেছেন, তাঁকে যাঁরা ভোট দিয়ে জিতিয়েছে তাঁদের ভরসা এবং মর্যাদা তিনি রাখবেন।
তিনি আরও বড়েছেন সকলেই এটা জানেন যে আমাদের দেশের বড় পরিবর্তন প্রয়োজন। জনতার এই রায়কে সেই পরিবর্তনের পথেই তিনি নিয়ে যাবেন বলে জানিয়েছেন নব নির্বাচিত ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি আরও বলেছেন রাজনীতিকদের উপরেই নির্ভর করে দেশেরক পরিবর্তন কোন পথে এগোবে।

ঋষি সুনককে হারিয়ে লেবার পার্টির নেতা কেইর স্টারমার জয়ী হয়েছেন। তিনি বলেছেন দেশের মানুষ যখন আশা করে কিন্তু পরিষেবা পায় না তখন তাঁদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। তারা আস্থা হারিয়ে ফেলে রাজনীতির উপর থেকে। কিন্তিু আমার সরকার তাঁদের সেই বিশ্বাস ফিরিয়ে আনতে শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবে। যতক্ষণ না তাঁরা ফের সরকারের উপরে আস্থা ফিরে পাচ্ছে।
তিনি আরও বলেছে দেশের প্রতিটি নাগরিককে সম্মানের চোখে দেখে এই সরকার। আপনারা যাঁরা আমার উপরে ভরসা রেখে লেবার পার্টিকে ফিরিয়ে এনেছেন তাঁরা তাঁদের আস্থা অর্জনের এবং তাঁদের পরিষেবা দেওয়ার সবরকম চেষ্টা চালাবে তাঁর সরকার এমনই মন্তব্য করেছে ব্রিটেনের নব নিযুক্ত প্রধানমন্ত্রী।
ব্রেক্সিটের পর থেকে ব্রিটেনের অর্থনৈতিক পরিস্থিতি চ্যালেঞ্জের মুখে পড়েছিল। এক কথায় বড ধাক্কা খেয়েছিল ব্রিটেনের অর্থনীতি। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করা ছিল ডেমোক্র্যাট প্রধানমন্ত্রীদের বড় চ্যালেঞ্জ। লেবার পার্টির প্রধানমন্ত্রীর কাছেও এটা একটা বড় চ্যালেঞ্জ।












Click it and Unblock the Notifications