আর আলোচনার অবকাশ নেই, নেপালের সংসদে পাস হয়ে গেল ভারতের কালাপানি সহ নতুন ম্যাপ
আর আলোচনার অবকাশ নেই, নেপালের সংসদে পাস হয়ে গেল ভারতের কালাপানি সহ নতুন ম্যাপ
কোনও রকম আপত্তি ছাড়াই নেপালের সংসদে পাস হয়ে েগল নতুন ম্যাপ। ভারতের কালাপানি, লিপুলেখা এবং লিম্পিয়াধুরা এখন নতুন মানচিত্রে নেপালের অংশ। ভোটাভুটিতে অংশ নিয়েছিলেন ২৫৮ জন সাংসদ। গত কয়েকদিন ধরেই উত্তরাখণ্ডের এই তিনটি জায়গা নিয়ে ভারতের সঙ্গে বিবাদ চলছে নেপালের।

নেপালের সংসদে পাস নতুন ম্যাপ
ফের চড়ল নেপাল-ভারত সম্পর্কের পারদ। নেপালের সংসদে পাস হয়ে গেল নতুন মানচিত্র। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি জানিয়েছেন আর কোনও আলোচনা হবে না এই নিয়ে। ২৫৮ জনের উপস্থিতিতেই পাস হয়ে গেল নতুন মানচিত্রের বিল। তাতে উত্তরাখণ্ডের তিনটি জায়গা কালাপানি, লিপুলেখা, এবং লিম্পিয়াধুরাকে নেপাল নিজের অংশ বলে দাবি করেছে।

চাপ বাড়ল দিল্লির
নেপালের এই সিদ্ধান্তে চাপ বেড়েছে দিল্লির। কারণ গত কয়েকদিন ধরেই নেপাল কালাপানি নিয়ে সরব হয়েছিল। ভারত জোর করে নেপালের কালাপানি এলাকা দখল করে রেখেছে বলে অভিযোগ করেছিল নেপালে ওলি সরকার। প্রয়োজনে যুদ্ধ করে সেই এলাকা দখলের হুমকি দিয়েছিল নেপাল। তারপরেই মানচিত্র সংশোধনে চাপ বেড়েছে দিল্লির।

সুসম্পর্কের দাবি
যদিও দুই দেশের পক্ষ থেকেই দাবি করা হয়েছে সুসম্পর্ক বজায় রয়েছে। ভারতের সেনা প্রধানও জানিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অন্যদিকে নেপালের বিদেশমন্ত্রকও জানিয়েছেন ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অক্ষুন্ন রয়েছে। কিন্তু সেটা কতদিন ভাল থাকবে তা নিয়ে উদ্বেগ রয়েছে।

চিনের উস্কানি
নেপালের এই পদক্ষেপের পিছনে চিনের উস্কানি রয়েছে বলে মনে করছে কূটনৈতিক মহল। কারণ লাদাখে চিন আস্ফালন শুরু করার পরেই নেপালও সীমান্ত নিয়ে গর্জে ওঠে। কোরান ভাইরাস নিয়ে গোটা বিশ্ব চিনের দিকে আঙুল তুলেছে। সেদিক থেকে দৃষ্টি সরাতেই ভারতের সীমান্তকে হাতিয়ার করছে চিন এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।












Click it and Unblock the Notifications