Parker Solar Probe: সূর্য ছুঁয়ে রেকর্ড নাসার সৌরযানের! জ্বলন্ত রবি-ভূমে কী গবেষণা করছে পার্কার প্রোব?
Parker Solar Probe: সূর্যের সবচেয়ে কাছাকাছি পৌঁছে ইতিহাস গড়েছে নাসার (NASA) সৌরযান পার্কার সোলার প্রব। মহাকাশ গবেষণার ক্ষেত্রে যা কার্যত বিরাট সাফল্য। বড়দিনের আগের রাতে সূর্যের ভূমির মাত্র ৬০ লক্ষ কিলোমিটার দূর থেকে স্পর্শ করে গিয়েছে নাসার সৌরযান। ১ হাজার ৩৭৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করে গবেষণা চালিয়েছে নাসার সৌরযান।
মাঝে অবশ্য উদ্বেগ বাড়িয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল নাসার সৌরযানের সঙ্গে। ২৬ ডিসেম্বর গুরুত্বপূর্ণ সংকেত এসে পৌঁছয় বিজ্ঞানীদের কাছে। বিজ্ঞানীরা জানান, সূর্যের কাছে পৌঁছে পৃথিবীতে সংকেত পাঠিয়েছে নাসার সৌরযান। তার স্বাস্থ্য ঠিক আছে। আগের মতোই কাজকর্ম স্বাভাবিক রয়েছে। পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে সূর্যের সবচেয়ে কাছাকাছি পৌঁছেছে নাসার পার্কার সোলার প্রব।

২০১৮ সালের অগাস্ট মাসে লঞ্চ করা হয়েছিল নাসার সৌরযান। মহাকাশে আবহাওয়া ও পৃথিবীতে তার প্রভাব সম্পর্কে গবেষণা চালাবে এই সৌরযান। সূর্যের সবচেয়ে বাইরের বলয় করোনার পরিবেশ নিয়ে গবেষণা চালানো হবে। চার চারটি উন্নতমানের বৈজ্ঞানিক প্রযুক্তির যন্ত্রাংশ রয়েছে মহাকাশযানটিতে।
ছোট গাড়ির সমান ওই মহাকাশযানের উপর সৌরজগতের (Solar Systems) খুঁটিনাটি নিয়ে তথ্য সংগ্রহ করার দায়িত্বভার রয়েছে। সৌরজগতের যেসমস্ত মহাজাগতিক কারণে পৃথিবীর জীবজগতের উপর প্রভাব পড়ে, তা খতিয়ে দেখবে নাসার সৌরযান।
সূর্যের চারপাশের ২১টি কক্ষপথ ইতিমধ্যেই অতিক্রান্ত করে ফেলেছে সৌরযানটি। শুক্রের কক্ষপথ অতিক্রান্তের পর সৌরজগতের মধ্যমণি নক্ষত্র সূর্যের আরও কাছে পৌঁছে যাবে নাসার সৌরযান। সূর্যের কাছে ৬ লক্ষ ৯২ হাজার কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগ রয়েছে সৌরযানের।
সূর্যের কাছে গিয়ে লেলিহান শিখা স্পর্শ করেছে নাসার সৌরযান। যাতে পুড়ে না যায়, সেকারণে নাসার সৌরযানের উপর ৪.৫ ইঞ্চি পুরু কার্বনের আস্তরণ রয়েছে। যার ফলে সৌরযানের ভেতরটি তুলনামূলক কম উষ্ণ। সৌরযানের ভেতরের তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। সূর্যের তাপ বিকিরণ হওয়ার ফলে সৌরযানের অন্দরমহলের তাপমাত্রা স্বাভাবিক থাকে।
সূর্য নিয়ে গবেষণায় নাসার সৌরযান কার্যত বিপ্লব ঘটিয়ে ফেলেছে। সূর্যের ভূপৃষ্ঠ থেকেও উত্তপ্ত সূর্যের বহির্বলয় করোনা। তা নিয়েই দীর্ঘদিন ধরে গবেষণা করছে নাসা। করোনায় তাপামাত্রা প্রায় ১০ থেকে ২০ লক্ষ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু কেন এমনটা হয়, সেই কারণ খুঁজতেই সূর্যের কাছাকাছি পাঠানো হয়েছে নাসার সৌরযানকে। সৌরঝড় সম্পর্কেও বিশদে তথ্য সংগ্রহ করবে নাসার পার্কার সোলার প্রব।
-
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে?












Click it and Unblock the Notifications