Narendra Modi: মোদীর মাস্টারস্ট্রোক, প্রাক্তন নৌসেনাদের মুক্তির দিনেই কাতার সফর ঘোষণা, জানুন সফরসূচি
ক্ষমতায় আসার পর থেকে বলিষ্ঠ পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে নরেন্দ্র মোদী সরকার। বিদেশ নীতির ক্ষেত্রে আরও একবার মাস্টারস্ট্রোক দিলেন মোদী। গুপ্তচর বৃত্তির অভিযোগে জেলে থাকা আট প্রাক্তন নৌসেনাকে মুক্তি দেওয়ার পরের দিনই কাতার সফরের কথা ঘোষণা করলেন মোদী। আগামী বুধবার মধ্যপ্রাচ্যের দেশের সফরে যাবেন তিনি।
সোমবার বিদেশ সচিব বিনয় কোত্রা জানান, আবু ধাবিতে পূর্ব নির্ধারিত সূচি ছিল প্রধানমন্ত্রীর। মন্দির উদ্বোধন, প্রবাসী ভারতীয়দের সঙ্গে অনুষ্ঠান সেরেই তিনি চলে যাবেন কাতারে। এই সফরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক এবং বাণিজ্যিক সম্পর্ককে আরও মজবুত করাই লক্ষ্য মোদীর।

কাতার সফরে সেদেশের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে দেখা করবেন মোদী।
বিদেশ সচিব বিনয় কোত্রা বলেন, কাতারে আট লক্ষ ভারতীয় বসবাস করেন। দুই রাষ্ট্রনেতা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করার বিষয়ে আলোচনা সারবেন।
মোদীর কাতার সফরের ঘোষণার দিন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ দীর্ঘদিনের কূটনৈতিক লড়াই এবং স্নায়ুযুদ্ধের পর অবশেষে মুক্তি পেয়েছেন কাতারে জেলে আটকে থাকা প্রাক্তন নৌসেনার কর্মীরা মুক্তি পেয়েছেন। আট জন সদস্যের মধ্যে ইতিমধ্যে সাত জন দেশে ফিরেছেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবেন অষ্টম সদস্যও, এমনটাই বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের অগাস্ট মাসে ভারতীয় নাগরিক, আল দাহরা সংস্থার সমস্ত কর্মচারী এবং প্রাক্তন নৌ-সেনা কর্তাদের গুপ্তচরবৃত্তির অভিযোগে হেফাজতে নেওয়া হয়েছিল। মোদী সরকারের তরফ থেকে বহু বার এর বিরোধিতা করা হয়েছে। গ্রেফতার হওয়া ভারতীয়দের প্রথমে মৃত্যুদণ্ড এবং পরে তা রদ করে কারাবাসের সাজা ঘোষণা করা হয়।
তবে গত বছরের শেষদিকে আটক ভারতীয়দের সাজা মকুব করে কাতার। মৃত্যুদণ্ডের পরিবর্তে তাঁদের কারাদণ্ডের সাজা দেওয়া হয়। কিন্তু সোমবার ভারতীয় বিদেশ মন্ত্রক জানায়, কাতারি সংস্থায় কর্মরত আট প্রাক্তন নৌসেনা আধিকারিকের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাতার। এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি আমরা। বিদেশ সচিব বলেছেন, কাতারে গ্রেফতার হওয়া ভারতীয়দের মুক্তি দেওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদী ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছিলেন।
কাতারে আটক ভারতীয় নৌবাহিনীর আট প্রবীণ সদস্য হলেন, ক্যাপ্টেন নভতেজ সিং গিল, ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার ভার্মা, ক্যাপ্টেন সৌরভ বশিষ্ঠ, কমান্ডার অমিত নাগপাল, কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, কমান্ডার সুগুনাকর পাকালা, কমান্ডার সঞ্জীব গুপ্তা এবং নাবিক রাগেশ।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications