PM Modi Kuwait Visit: কুয়েতে দাঁড়িয়ে মিনি হিন্দুস্তানকে দেখতে পেলেন মোদী! মুখে আনলেন কলকাতার নামও
PM Modi Kuwait Visit: মিনি হিন্দুস্তানকে সামনে দেখতে পাচ্ছি! কুয়েতে দাঁড়িয়ে ভারতকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্লোগান দিলেন ভারতমাতার নামে। দীর্ঘ প্রায় ৪৩ বছর পর ঐতিহাসিক কুয়েত সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। দুদিনের সফরে সে দেশে একাধিক কর্মসূচি আছে তাঁর। তবে এদিন সেখানে পৌঁছেই প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী।
একই সঙ্গে 'Hala Modi' নামে একটি অনুষ্ঠানে যোগ দেন (PM Modi Kuwait Visit) । আর সেই অনুষ্ঠান মঞ্চ থেকেই ভারত এবং কুয়েতের সম্পর্ক আরও মজবুত হবে বলেও মন্তব্য করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আজ কুয়েতে আমি মিনি হিন্দুস্তানকে দেখতে পাচ্ছি না। ভারত ও কুয়েতের সম্পর্ক সভ্যতার, সমুদ্রের, বাণিজ্যের। দুই দেশই আরব সাগরের তীরে তৈরি হয়েছে।

শুধু কুটনৈতিক স্তরেই নয়, ভারত এবং কুয়েতের সম্পর্ক হৃদয়ের সঙ্গে জুড়ে গিয়েছে। তবে এই বিষয়ে কথা বলতে গিয়ে গত সরকারকে কিঞ্চিৎ কটাক্ষ করতে ছাড়লেন না মোদী। বলেন, কুয়েতে কোনও প্রধানমন্ত্রীর আসতে ৪৩ টা বছর লেগে গেল।
কিন্তু যেভাবে স্বাগত জানানো হল তা ভূয়সী প্রশংসা এদিন 'Hala Modi' নামে অনুষ্ঠানে তুলে ধরেন প্রধানমন্ত্রী। এদিন দুই দেশের সম্পর্কের কথা তুলে ধরতে গিয়ে এদিন আরও বলেন,ভারত এবং কুয়েত সব সময় একে অপরকে সাহায্য করেছে। যখন ভারতে অক্সিজেনের দরকার পড়েছিল সেই সময় কুয়েত থেকেই তা সবথেকে সাপ্লাই করা হয়েছিল। ভারতও পাল্টা ভ্যাক্সিন থেকে শুরু করে মেডিক্যাল টিম পাঠিয়ে করোনার বিরুদ্ধে লড়াই করার সাহস কুয়েতকে দিয়েছিল।
#WATCH | Kuwait | PM Modi at the Community Event #HalaModi, says, "India's traditional medicine - Ayurveda and our Ayush products are prospering the World's wellness... Our knowledge system from Nalanda to IITs is providing strength to the World's knowledge system... Last year,… pic.twitter.com/5LdDzOSNnD
— ANI (@ANI) December 21, 2024
দুই দেশের সম্পর্কের গভীরতা ঠিক কতটা তা বোঝাতে প্রধানমন্ত্রীর বক্তব্যে এদিন কলকাতার নাম উঠে আসে। বলেন, কুয়েত ও গুজরাটের ব্যবসায়ীদের মধ্যে এক অনন্য সম্পর্ক রয়েছে। যেমন এই দেশের বহু ব্যবসায়ীর অফিস মুম্বই, কলকাতা এবং পোরবন্দরে আছে। এমনকি বহু পরিবার মুম্বইয়ের মহম্মদ আলি রোডে থাকেন। এমনকি ৬০ থেকে ৬৫ বছর আগে ভারতীয় টাকা ভারতে যেভাবে চলে একইভাবে কুয়েতেও চলত বলেও কার্যত চমকে দেওয়া মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
একই সঙ্গে গত কয়েকমাসে ভয়াবহ এক দুর্ঘটনায় কুয়েতে বহু ভারতীয় শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছিল। সেই সময় তিনি না আসতে পারলেও যেভাবে সে দেশের সরকার সাহায্য করেছে সেই কথাও এদিন প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে। তিনি বলেন, যেভাবে সাহায্য করা হয়েছিল একজন ভাই হলেই তা করা সম্ভব।
#WATCH | Shaikh Saad Al Abdullah Indoor Sports Complex in Kuwait | PM Modi at the Community Event #HalaModi, says, "Kuwait through trade and innovation, wants to be a dynamic economy. India is also focusing on innovation and strengthening its economy... India has the skill,… pic.twitter.com/DbSyrp9Ghm
— ANI (@ANI) December 21, 2024
পাশাপাশি ভারত গ্রিন এনার্জি সহ স্টার্ট আপ, বিভিন্ন সেক্টরে কীভাবে উন্নত করেছে সেই বার্তাও এদিন সেদেশের মানুষের সামনে তুলে ধরেন। শুধু তাই নয়, সামনেই নতুন বছর। মহাকুম্ভ সহ একাধিক বড় ইভেন্ট আছে। সেখানে প্রবাসী ভারতীয়রা যাতে যোগ দেন সেই আমন্ত্রণ বার্তাও দেন প্রধানমন্ত্রী।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications