Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মোদী শান্তির পক্ষে, রুশ হামলায় বিধ্বস্ত ইউক্রেন প্রেসিডেন্টকে দিলেন যুদ্ধাবসানের বার্তা

ভারতের মিত্র রাষ্ট্র রাশিয়া হামলা চালিয়েছিল ইউক্রেনের উপর। ফলে ভারত সামনে এসে যুদ্ধের বিরোধিতা করতে পারেনি। তবে রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনের উদ্দেশে সরাসরি ভারতের প্রধানমন্ত্রী বার্তা দিয়েছিলেন এটা যুদ্ধের যুগ নয়। এবার ইউক্রেন প্রেসিডেন্টকে তিনি আশ্বস্ত করলেন যুদ্ধাবসানের বার্তায়।

জি-৭ সম্মেলনের ফাঁকে শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! রুশ হামলায় বিধ্বস্ত হওয়ার পর এই প্রথম উভয় নেতার সাক্ষাৎ হল। জাপানের হিরোশিমাতে এই সাক্ষাতে জেলেনস্কিকে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মোদী শান্তির পক্ষে, রুশ হামলায় বিধ্বস্ত ইউক্রেনকে বার্তা

জাপানে জি-৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিযা-ইউক্রেন যুদ্ধের অবসান চান। তিনি সওয়াল করেন শান্তির পক্ষে। একটি ভিডিও ক্লিপে ভারতের প্রধানমন্ত্রীকে ইউক্রেনের সাধার মানুষের প্রতি মানবিক বার্তা দিতে দেখা গিয়েছে। প্রধানমন্ত্রী জানিয়েছেন তিনি ইউক্রেনবাসীর প্রতি সহানুভূতিশীল।

এদিন জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে ৩০ মিনিট উভয় নেতার বৈঠক হয়। সেখানে তিনি ইউক্রেন প্রেসিডেন্টকে কথা দেন যুদ্ধাবসানের জন্য আলোচনার মাধ্যমে তিনি সর্বোতোভাবে চেষ্টা করবেন। মোদী বলেন, ইউক্রেনের যুদ্ধ গোটা বিশ্বের জন্য একটি বড়ো ইস্যু। তা বিশ্বকে প্রভাবিত করে চলেছে।

প্রধানমন্ত্রী মোদীর কথায়, বিষয়টি আর শুরু রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। আমি মনে করি এটি মানবিক মূল্যবোধের থেকেও উচ্চতায় পৌঁছে গিয়েছে। জেলেনস্কিকে উদ্দেশ্য করে মোদী বলেন, যুদ্ধের ভয়াবহতা আপনাকে আলাদা করে বোঝানোর কিছু নেই। আপনি অনেক বেশি জানেন।

তিনি এ ব্যাপারে স্মৃতিচারণা করেন, গত বছর ইউক্রেন থেকে তরুণ পড়ুয়াদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে। সেই পরিস্থিতি তিনি বর্ণনা করেন। তিনি বলেন, তখন আমি আপনার দেশের নাগরিকদের যন্ত্রণা ভালোভাবে বুঝেছি। আমি আশা করছি যে, ভারত ও ব্যক্তিগতভাবে আমি সমস্যার সমাধানে সবরকম চেষ্টা করব।

মোদী শান্তির পক্ষে, রুশ হামলায় বিধ্বস্ত ইউক্রেনকে বার্তা

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। তারপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম বৈঠক করলেন ইউক্রেন প্রেসিডেন্টে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে। প্রধানমন্ত্রী মোদী হিরোশিমার উদ্দেশ্যে রওনা দেওয়ার কয়েক ঘন্টা পরেই আসে এই বৈঠকের ব্যাপারে জানিয়েছিল প্রধানমন্ত্রীর দফতর।

এদিন প্রধানমন্ত্রীর দফতর থেকে জানিয়ে দেওয়া হল, তাঁদের মধ্যে বৈঠকও হয়েছে। তাঁরা ইতপূর্বে সেই সাক্ষাৎ ও বৈঠকের ছবিও প্রকাশ করেছে। এখন কৃটনৈতিক মহল মনে করছে, এটা কি মস্কোর উপর নতুন চাপ সৃষ্টি করতে একটি চাল? শীর্ষ সম্মেলনে রাশিযা-বান্ধব বিশ্ব নেতারা উপস্থিত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+