খোঁজ নেই জার্মান সাংবাদিকের, পরিবারের সদস্যকেই নৃশংস ভাবে হত্যা করল তালিবানিরা
খোঁজ নেই জার্মান সাংবাদিকের, পরিবারের সদস্যকেই নৃশংস ভাবে হত্যা করল তালিবানিরা
মুখে এক কথা বললেও ক্ষমতায় ফিরতেই স্বমহিমায় ফিরতে শুরু করেছে তালিবানেরা। খুন করা হচ্ছে একের পর এক বিদেশি সাংবাদিককে। সূত্রের খবর, বৃহস্পতিবার রাজধানী কাবুলে জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের সাংবাদিকের বাড়িতে হানা দেয় তালিবান জঙ্গিরা। ওই সাংবাদিকের খোঁজে চলে জোরদার তল্লাশি। কিন্তু তাকে না পেয়ে তাঁর এক আত্মীয়কে গুলি করে খুন করে তালিবানেরা।

সাংবাদিককে না পেয়ে পরিবারের সদস্যকেই নৃশংস ভাবে খুন
অপর একজন আত্মীয়ও তালিবানদের গুলিতে গুরুতর আহত বলে জানা যাচ্ছে। তবে পরিবারের বাকি সদস্য এখনও পলাতক বলেই জানা গিয়েছে। সূত্রের খবর, ডিডাব্লিউয়ের ওই সাংবাদিক এখন জার্মানিতে আছেন। এদিকে ডিডাব্লিউয়ের তিনজন সাংবাদিককে বেশ কয়েকদিন ধরেই খুঁজছে তালিবানরা। তাদের বাড়িতেও চলছে খানা তল্লাশি। এদিকে কাবুলে তো বটেই, অন্যান্য অঞ্চলেও সাংবাদিকদের খুঁজে বার করছে তালিবানেরা। এখনও পর্যন্ত বেশ কয়েকজন সাংবাদিকের মৃত্যুর খবরও পাওয়া গেছে।

জর্মান সরকারের দ্বারস্থ ডয়েচে ভেল
অন্যদিকে এই নক্কারজনক ঘটনার কড়া নিন্দা করেছেন ডিডব্লিউ-র ডিরেক্টর জেনারেল পিটার লিমবার্গ। এই বিষয়ে জার্মান সরকারের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়ে তিনি বলেন, "আফগানিস্তান ক্রমশ গণমাধ্যমের কর্মী এবং তাঁদের পরিবারের কাছে বিপজ্জনক হয়ে উঠছে। বিদেশি কর্মীদের পরিবার যে বর্তমানে কতটা বিপদের সম্মুখীন তা এই ঘটনাতেই প্রমাণ হয়ে যায়। এই ঘটনা অকল্পনীয় ও অত্যন্ত দুঃখজনক। এই বিষয়ে জার্মান সরকারকে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আর্জি জানাচ্ছি।"

নিখোঁজ একাধিক সাংবাদিক
অন্যদিকে এই ঘটনার পরেই তুমুল শোরগোল পড়ে গিয়েছে জার্মানির সাংবাদিক মহলে। ডিডাব্লিউয় সহ আরও বেশ কয়েকটি সংবাদমাধ্যম তাঁদের আফগান কর্মীদের সাহায্য করার জন্য ইতিমধ্যেই জার্মান সরকারের কাছে দরবার করেছে বলেও শোনা যাচ্ছে। এদিকে ওই সাংবাদিক ছাড়াও নিখোঁজ একটি বেসরকারি টেলিভিশনের নেমাতুল্লাহ হেমাত নামের এক সাংবাদিক। পাশাপাশি হত্যা করা হয়েছে একটি রেডিও স্টেশনের প্রধান তুফান ওমরকেও। পাশাপাশি জার্মানির সঙ্গে কাজ করা দুইজন ট্রান্সলেটরকেও হত্যা করা হয়েছে বলে জানা যাচ্ছে।

ওমর-সহ তিন সাংবাদিককে নির্মম ভাবে খুন
এদিকে একের পর এক সাংবাদিক হত্যায় নিন্দায় সরব হয়েছে নেটিজেন মহলও। কয়েক দিন আগেই রয়টার্সের ভারতীয় চিত্রসাংবাদক দানিশ সিদ্দিকিকে ১২টি গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল তালিবানরা। এমনকী কাবুল দখলের পর তুফান ওমর-সহ তিন সাংবাদিককে নির্মম ভাবে খুন করে এই উগ্রপন্তীরা। যা নিয়ে তুমুল শোরগোল শুরু হয় বিভিন্ন মহলে।












Click it and Unblock the Notifications