হিজবুল্লাহর রকেট হানা, আহত অনেকেই, রাস্তায় পুড়ল গাড়ি, পাল্টা জবাব ইজরায়েলের
Hezbollah Rockets Hit Israel: ফের হিজবুল্লাহর রকেট হানা ইজরায়েলে। ইজরায়েলের সেনাবাহিনী বা ইজরায়েল ডিফেন্স ফোর্সেসের তরফে আজ এই দাবি করা হয়েছে।
এই রকেট হানায় অনেকেই আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। রাস্তায় পুড়ে গিয়েছে বেশ কয়েকটি গাড়ি।

ইজরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, যে কোনও মূল্যে হিজবুল্লাহর আগ্রাসন থেকে দেশের নাগরিকদের রক্ষা করতে সর্বতোভাবে চেষ্টা চালানো হচ্ছে। আজ লেবানন থেকে ৯০টিরও বেশি রকেট ছোড়া হয় বলে দাবি আইডিএফের।
হাফিয়া বে এলাকাকে টার্গেট করে রকেটগুলি নিক্ষেপ করা হয় বলে জানিয়েছে ইজরায়েলের সেনাবাহিনী। টাইমস অব ইজরায়েলের প্রতিবেদনে উল্লেখ, এদিনের রকেট হানায় অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশু যেমন রয়েছেন, তেমনই রয়েছেন এক সত্তরোর্ধ্ব বৃদ্ধ।
ওই সংবাদমাধ্যম আরও জানিয়েছে, প্রথমে ৮০টি রকেট ছোড়া হয়। ইজরায়েলের সেনা সেগুলির বেশিরভাগকেই আটকাতে পেরেছে। তবে কয়েকটি এসে পড়ে জনবহুল এলাকায়। তাতেই কয়েকজন আহত হন। বাড়ি-ঘর ও গাড়ির ক্ষতি হয়েছে।
#Northern_Israel_Is_Under_Attack
— Israel Defense Forces (@IDF) November 11, 2024
We will continue to defend our civilians against Hezbollah’s aggression. pic.twitter.com/0fd0Wq6pxa
পরে আরও ১০টি রকেট ছোড়া হয়। সেগুলির কয়েকটি খোলা জায়গায় এসে পড়ে। কিরিয়াট আতা এলাকাতেই ক্ষয়ক্ষতি হয়েছে। রকেট হানায় কাচ ভেঙে এক টিনএজার আহত হয়েছেন। হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষের আবহে হাফিয়ায় এদিন বেশ বড় মাপের রকেট হানাই হয়েছে বলে দাবি সংবাদমাধ্যমের।
আইডিএফ জানিয়েছে, উত্তর ইজরায়েলের রকেট হানায় ব্যবহৃত রকেট লঞ্চার ড্রোন দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। রকেট হানা চালানো হয়েছিল গালিলিতে। সেগুলি আয়রন ডোম সিস্টেমের মাধ্যমে প্রতিহত করেছে বায়ুসেনা। তবে কারমিয়েল ও লাগোয়া শহরে কয়েকটি রকেট এসে পড়়ে।












Click it and Unblock the Notifications