Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মোদী-ম্যাক্রোঁর দ্বিপাক্ষিক বৈঠক, দুই দেশের কোন কোন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হল আলোচনা?

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর সাম্প্রতিক দ্বিপাক্ষিক বৈঠকে কৌশলগত অংশীদারিত্ব, প্রতিরক্ষা সহযোগিতা এবং বহুপাক্ষিক সহযোগিতার উপর জোর দেওয়া হয়েছে।

দুই নেতা তাদের ঐতিহাসিক সম্পর্ককে আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এবং বিশ্বের গুরুত্বপূর্ণ বিষয় ও আঞ্চলিক বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন তারা দুজনেই।

Narendra Modi and macron

  • প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা

ভারত ও ফ্রান্সের প্রতিরক্ষা সম্পর্ক আরও মজবুত করতে P75 স্করপিন সাবমেরিন প্রকল্প, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং হেলিকপ্টার ও জেট ইঞ্জিন উন্নয়নের বিষয়ে অগ্রগতির প্রশংসা করা হয়েছে। এছাড়া, ভারতকে ইউরোড্রোন MALE প্রোগ্রামে পর্যবেক্ষক হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত প্রতিরক্ষা সহযোগিতার আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এবারের এই বৈঠকের পর।

  • বহুপাক্ষিক সহযোগিতা ও নিরাপত্তা পরিষদ সংস্কার

মোদী - ম্যাক্রোঁর বৈঠকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের প্রতি ফ্রান্সের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে। দুই নেতা বহুপাক্ষিক কাঠামোতে কার্যকর ও ন্যায় সঙ্গত সংস্কারের ওপর গুরুত্ব দিয়েছেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

  • বাণিজ্য, প্রযুক্তি ও উদ্ভাবন

দুই দেশ উদ্ভাবন ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি করতে একমত হয়েছে। বিশেষ করে ২০২৬ সালে আসন্ন ভারত-ফ্রান্স উদ্ভাবনের বর্ষ উপলক্ষে এই বিষয়ের ওপর বেশি জোর দেওয়া হয়েছে। এছাড়া, ১৪তম ভারত-ফ্রান্স সিইও ফোরামের সুপারিশগুলিকে স্বাগত জানানো হয়েছে, যা বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • ইন্দো-প্যাসিফিক কৌশল ও বিশ্বজুড়ে নিরাপত্তা ব্যবস্থা

দুই নেতা মুক্ত, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বা ইন্দো-প্যাসিফিক অঞ্চলের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের সংকটসহ বিশ্বের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে এদিন।

মোদী-ম্যাক্রোঁ বৈঠক ভারত-ফ্রান্স সম্পর্ককে আরও গভীর করার এক গুরুত্বপূর্ণ অধ্যায় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কৌশলগত, অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে এই সম্পর্ক ভবিষ্যতে আরও দৃঢ় হবে বলে আশা করা যাচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+