Modi in Egypt: ‘ঐতিহাসিক সফরে’ মিশরের সঙ্গে অর্থনৈতিক ও সাংস্কৃতিক মেলবন্ধনে জোর মোদীর
মার্কিন যুক্তরাষ্ট্র সফরের পর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইজিপ্ট(মিশর) সফরে গিয়েছেন। দুই দেশের পারস্পরিক সম্পর্ককে আরও মজবুত করতে পিরামিডের দেশে মোদীর সফর কূটনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শুধু কূটনীতির বিষয়ে নয় অর্থনৈতিক এবং সাংস্কৃতিক মেলবন্ধনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।
বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার দুই দেশের মধ্যে চারটি মৌ চুক্তি সাক্ষরিত হয়েছে।যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য যা এক ঐতিহাসিক ঘটনা।

স্ট্যাটেজিক পার্টনারশিপ নিয়ে আলোচনার পাশাপাশি স্মৃতিস্তম্ভ এবং প্রত্নতাত্ত্বিক স্থানগুলির সুরক্ষা এবং সংরক্ষণ নিয়েও মিশরের সঙ্গে একটি চুক্তি করেছে ভারত।

My visit to Egypt was a historic one. It will add renewed vigour to India-Egypt relations and will benefit the people of our nations. I thank President @AlsisiOfficial, the Government and the people of Egypt for their affection. pic.twitter.com/tpoTK3inxH
— Narendra Modi (@narendramodi) June 25, 2023
১৯৯৭ সালের পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর মিশর সফরে গেলেন। এই সফরে মোদী পরিদর্শন করেন গিজার পিরামিড। যা বৃহত্তম মিশরীয় পিরামিড এবং ফারাও খুফুর সমাধি। খ্রিস্টপূর্ব ২৬ শতকের গোড়ার দিকে নির্মিত এই পিরামিড। এই পিরামিডটি প্রাচীন বিশ্বের সাতটি আশ্চর্যের মধ্যে প্রাচীনতম এবং গত তিন দশক ধরে,একমাত্র আশ্চর্য যা অনেকাংশে অক্ষত রয়েছে।
তাঁর এই সফরকে মোদী ঐতিহাসিক বলেও উল্লেখ করেছেন। মিশর ঐতিহাসিক স্থান পরিদরর্শনের বেশ কিছু ভিডিও পোস্ট করেন মোদী। একইসঙ্গে প্রথম বিশ্বযুদ্ধে নিহত ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে ওয়ার মেমোরিয়ালেও যান মোদী। তিনি বলেন, 'বীর ভারতীয় সেনাদের প্রতি আমার শ্রদ্ধা। তাঁদের অবদান কখনই ভোলা যাবে না।'

-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications