চট্টগ্রামে 'জঙ্গি আস্তানায়' পুলিশের অভিযান
চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি রাতভর ঘিরে রাখার পর সকালে পুলিশ অভিযান চালিয়েছে। সেখান থেকে থেমে থেমে গুলি আর গ্রেনেড বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি রাতভর ঘিরে রাখার পর সকালে পুলিশ অভিযান চালিয়েছে।
সেখান থেকে থেমে থেমে গুলি আর গ্রেনেড বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৬টার পর ওই বাড়িতে অভিযান শুরু করে পুলিশের সোয়াট টিম। এর আগে ঢাকা থেকে সোয়াট ছাড়াও, বোম্ব ডিসপোজাল ইউনিট, সদর দপ্তরের বিশেষ বাহিনী এসে পৌছায়।
বুধবার দুপুর থেকেই বাড়িটি ঘিরে রাখে চট্টগ্রাম জেলা পুলিশ, মহানগর পুলিশ ও র্যাবের সদস্যরা।
ঘটনাস্থল থেকে স্থানীয় সাংবাদিক মোস্তফা ইউসুফ জানান, রাতভর প্রস্তুতির পর ছয়টার পর সোয়াট টিম বাড়িটিতে প্রবেশ করে। এরপর থেকেই সেখানে গুলি আর গ্রেনেডের শব্দ শোনা যাচ্ছে।
এই বাড়িতে আরো কয়েকটি ফ্লাটে কয়েকটি পরিবার আটকে রয়েছে বলে জানা গেছে।
বুধবার দুপুরে সীতাকুণ্ডের আরেকটি বাড়ি থেকে একটি শিশুসন্তানসহ এক দম্পতিকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ওই বাড়ি থেকে অস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে পাওয়া তথ্যেই এই বাড়িতে অভিযান শুরু করে পুলিশ।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও!














Click it and Unblock the Notifications