ভারত-পাকিস্তান যুদ্ধের আশঙ্কার মধ্যেই বড় নির্দেশ ইউনূসের, বললেন, এখনই সতর্ক হও! কোন আশঙ্কা বাংলাদেশের?
Bangladesh: ভারত এবং পাকিস্তানের মধ্যে ক্রমশ বাড়ছে উত্তেজনা! যে কোনও সময়ে ইসলামাবাদে প্রত্যাঘাতের নির্দেশ দিতে পারে নরেন্দ্র মোদী সরকার। আর সেই আশঙ্কাতেই রাতের ঘুম উড়েছে করাচির। আর এর মধ্যেই বাংলাদেশের পুলিশ বাহিনীকে সতর্ক থাকতে বললেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সম্প্রতি গোয়েন্দাদের হাতে চাঞ্চল্যকর একটি তথ্য এসেছে। যেখানে দাবি করা হয়েছে যে পাক জঙ্গিরা বাংলাদেশের আকাশ কিংবা মাটিকে ব্যবহার করে ভারতে হামলা চালাতে পারে।
এই বিষয়ে বাংলাদেশের (Bangladesh: ভূমিকা সামনে আসছে। বিশেষ করে ভারত-পাকিস্তান যুদ্ধ হলে মুজিবের দেশের ভূমিকা কি হবে তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও সে দেশের বিদেশ উপদেষ্টার দাবি, বাংলাদেশ কার্যত কোনও পক্ষেই নেই। বরং মধ্যস্থতার কথা বলছে। আর এর মধ্যেই বাংলাদেশ পুলিশকে সতর্ক থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার। শুধু তাই নয়, নাম না করে শেখ হাসিনা এবং তাঁর অনুগামীদের বিষয়েও সতর্ক থাকার কথা বলা হয়েছে।

মুহাম্মদ ইউনূস জানান, পরাজিত শক্তি যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে, এজন্য পুলিশ বাহিনীকে সতর্ক থাকতে হবে। তাঁর কথায়, ''পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল গত ১৫ বছর। অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী জনরোষের শিকার হয়। এর কারণে অনেক সৎ পুলিশ অফিসারকেও মাশুল দিতে হয়েছে''। ফলে এখন থেকে পুলিশ বাহিনীকে সতর্ক এবং সাবধান থাকার বার্তা দেন।
একই সঙ্গে পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনার কথাও বলেন। আজ মঙ্গলবার 'পুলিশ সপ্তাহ-২০২৫' শুরু হয়েছে। সেখানেই বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। আর তা বলতে গিয়ে শান্তিপূর্ণ নির্বাচনের কথাও বলেন। জানান, 'আগামী নির্বাচন শান্তিপূর্ণ করতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ। সেই নির্বাচন যেন সুষ্ঠু হয়, সেজন্য পুলিশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনে সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন সেই পরিবেশ নিশ্চিত করা পুলিশের দায়িত্ব'।
একই সঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, নিরাপত্তার দিক থেকে দেশ অনেক দূর এগিয়েছে। নারী ও শিশু নিরাপত্তা পেলেই দেশ আরও এগিয়ে যাবে। সব স্তরের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় পুলিশকে ভূমিকা পালন করতে হবে বলেও মন্তব্য করেন। যা খুবই গুরুত্ব পূর্ণ বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications