ইরান সংঘাতে বিপুল ব্যয়, ছয় দিনেই আমেরিকার খরচ ১ লক্ষ কোটি টাকার বেশি
পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি ঘিরে এবার খরচের হিসাব কষতে শুরু করেছে আমেরিকা। সংঘর্ষ শুরুর মাত্র ছয় দিনের মধ্যেই মোটা অঙ্কের অর্থব্যয় হয়েছে বলে সামনে এসেছে প্রাথমিক তথ্য। জানানো হয়েছে, এই স্বল্প সময়েই আমেরিকার খরচ হয়েছে প্রায় ১১৩০ কোটি ডলার, যা ভারতীয় মুদ্রায় এক লক্ষ কোটিরও বেশি।
জানা গিয়েছে, গত মঙ্গলবার মার্কিন সেনেটরদের নিয়ে একটি রুদ্ধদ্বার বৈঠকে এই ব্যয়ের প্রাথমিক পরিসংখ্যান তুলে ধরা হয়। বৈঠকে পুরো যুদ্ধব্যয়ের হিসাব দেওয়া না হলেও, সংঘর্ষের শুরুতে কত অর্থ খরচ হয়েছে তার একটি প্রাথমিক চিত্র তুলে ধরে হোয়াইট হাউস। সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে ঠিক কত অর্থ ব্যয় হচ্ছে তা জানার জন্য কয়েক দিন ধরেই চাপ বাড়ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের উপর।

পশ্চিম এশিয়ার চলমান সংঘর্ষ মোকাবিলায় অতিরিক্ত অর্থের জন্য শীঘ্রই মার্কিন কংগ্রেসের কাছে বিশেষ তহবিলের আবেদন জানাতে পারে ট্রাম্প প্রশাসন। মার্কিন আইন প্রণেতাদের একাংশের ধারণা, প্রায় ৫০০০ কোটি ডলারের একটি তহবিল চাওয়া হতে পারে। যদিও অনেকে মনে করছেন, শেষ পর্যন্ত এই অঙ্ক আরও বড় হতে পারে।
গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইজরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। সেই সংঘর্ষ এখনও অব্যাহত রয়েছে। দেড় সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত প্রায় ২০০০ মানুষের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। নিহতদের অধিকাংশই ইরান ও লেবাননের বাসিন্দা।
যুদ্ধ শুরুর প্রথম দুদিনেই আমেরিকা প্রায় ৫৬০ কোটি ডলারের অস্ত্র ব্যবহার করেছে। অর্থাৎ সংঘর্ষের সূচনা লগ্নেই বিপুল সামরিক ব্যয় হয়েছে।
এই সংঘাতে আমেরিকার ক্ষয়ক্ষতিও কম নয়। হোয়াইট হাউস জানিয়েছে, এখনও পর্যন্ত অন্তত ছয় জন মার্কিন সেনার মৃত্যু হয়েছে। পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে অন্তত ১৭টি মার্কিন সামরিক ও অসামরিক ঘাঁটি আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।
পশ্চিম এশিয়ার এই সংঘর্ষ ক্রমশ দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা বাড়ছে, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে যুদ্ধের অর্থনৈতিক বোঝাও।
-
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
ভোটে নতুন ট্রেন্ড! দাড়ি কাটা থেকে রান্না, ভোটারদের মন জিততে নজিরবিহীন প্রচারে প্রার্থীরা -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
হামলা যতই বাড়ুক, জয় তৃণমূলেরই, পাণ্ডবেশ্বরে আক্রমণাত্মক মমতা -
চরম বিভ্রান্তি! ১৩ লাখ, ৮ লাখ নাকি ১৪ লাখ? ভোটার তালিকা নিয়ে ধোঁয়াশা চরমে, নীরব নির্বাচন কমিশন -
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু








Click it and Unblock the Notifications