Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ইরাকে বিয়ের আসরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, দগ্ধ হয়ে কমপক্ষে ১০০ জনের মৃত্যু

ইরাকে ভয়াবহ বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড। তাতে ১০০ জনেরও বেশি লোক অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছেন। বর সহ কমপক্ষে ১৫০ জন গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে কনেও। বিবিসি সূত্রে খবর আল হামিদিয়া জেলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিেয়ছেন রাত সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটে। সেসময় শতাধিত আমন্ত্রিত বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁরা জানিয়েছেন ম্যারেজ হল থেকে হঠাৎই ধোঁয়া বেরোতে দেখে স্থানীয়রা ছুটে আসেন। অনেকেই ম্যারজ হলের কাচের জানলা ভেঙে কোন ও মতে বেরিয়ে আসতে পেরেছিলেন। তাঁরা কোনও রকমে বেঁচে গিয়েছিলেন।

Iraq

অধিকাংশ অতিথি আগুনে দগ্ধ হয়েছেন। অনেকে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। মুহূর্তের মধ্যে ম্যারেজ হলে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। খবর পেয়ে দমকল বািহনী এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছয়। ততক্ষণে ম্যারেজ হলের সিংহভাগ পুড়ে গিয়েছে।

ইরাকের প্রধানমন্ত্রী মহম্মদ সিয়া উল সওদিনি আধিকারীকদের কড়া নির্দেশ দিয়েছেন যেন দ্রুত পরিস্থিতি সামাল দেওয়া হয়। এবং দ্রুত ত্রাণ পরিষেবা পৌঁছে দেওয়া হয় সেখানে। ইরাকের হামিদিয়া হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে। সেখান অগ্নিগদ্ধ হয়ে ভর্তি রয়েছেন প্রায় ১৫০ জন। তাঁদের মধ্যে বর-কনেও রয়েছেন। আহতদের রক্ত দেওয়ার জন্য প্রায় একাধিক মানুষ হাসপাতালে হাজির হয়েেছন সেখানে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+