নিউজিল্যান্ডে ২ মসজিদে হামলার ঘটনা ফেসবুকে লাইভ স্ট্রিম করা হয়! কী দেখা গিয়েছে সেখানে
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ২ টি মসজিদে পর পর গুলি চালানোর ঘটনায় আপাতত থমথমে গোটা দেশ।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ২ টি মসজিদে পর পর গুলি চালানোর ঘটনায় আপাতত থমথমে গোটা দেশ। এদিনের আততায়ী হামলার ঘটনাকে সেদেশের প্রাইমমিনিস্টার 'কালো দিন' হিসাবে বর্ণনা করেছেন। এদিকে, জানা যাচ্ছে গোটা ঘটনা ফেসবুকে লাইভ স্ট্রিম করা হয়েছে। সেই ভিডিওতে একাধিক বীভৎস ছবি ধরা পড়েছে। জানা গিয়েছে ৫০ রাউন্ড গুলি চালিয় আততায়ীরা।

এক ফেসবুক ভিডিওতে দেখা গিয়েছে, একজন ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করে,নির্বিচারে গুলি চালাতে থাকে। মুহূর্তের মধ্যে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন একাধিক ব্যক্তি। প্রথমে মসজিদের বাইরে থেকে গুলি চালানো শুরু হয় , ভিডিওতে দেখা যায় , তারপরই ভিতরে ঢুকতে থাকে ওই আততায়ী। গোটা ধর্মীয়স্থান রক্তাক্ত হতে শুরু করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই সময়ে আততায়ী একটি বিশেষ ইউনিফর্ম পরে ছিলেন। এদিকে, সেদেশের প্রাইমমিনিস্টার গোটা ঘটনার কড়া নিন্দা করেন। জানান হিংসার এমন ঘটনা নজিরবিহীন।
Jacinda Ardern,NZ Prime Minister on shooting at a Mosque in Christchurch: This is one of New Zealand's darkest days. It was an unprecedented act of violence. Police has apprehended a person, but I don't have further details of him yet. pic.twitter.com/xzTHBjk4Xq
— ANI (@ANI) March 15, 2019
মসজিদের মধ্যে আতাতায়ী হামলায় এখনও পর্যন্ত ২৭ জনের মৃত্য়ুর আশঙ্কা করা হচ্ছে। এখানেই শেষ নয়, প্রাথমিক সূত্রের দাবি ঘটনায় কোনও অস্ট্রেলিয় নাগরিক জড়িত রয়েছে বলে খবর। এরমধ্যে একজনকে গ্রেফতারও করা হয়েছে। গোটা দেশে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত মসজিদ। ক্রাইস্টচার্চ এলাকায় বন্ধ রয়েছে স্কুল, কলেজ, অফিস। জোরদার তল্লাশি শুরু হয়েছে আততায়ীদের পাকড়াও করতে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ঘটনার সঙ্গে ৩ জন আততায়ী জড়িত। মসজিদের একটু কাছেই একটি বোমাভর্তি গাড়ি উদ্ধার হয়েছে বলে খবর।












Click it and Unblock the Notifications