Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মাদক পাচারের অভিযোগে কেনিয়াতে আটক মমতা

কুলকার্নি
নয়াদিল্লি, ১৩ নভেম্বর: মাদক চোরাচালানের অভিযোগে পুলিশ আটক করল বলিউডের প্রাক্তন অভিনেত্রী মমতা কুলকার্নিকে। কেনিয়ার মোম্বাসায় তাঁকে আটক করা হয়েছে। যদি কেনিয়া সরকার তাঁর বিরুদ্ধে মামলা রুজু করে, তা হলে তাঁকে ভারতে ফিরে আসতে হবে।

কেনিয়ার সংবাদমাধ্যম সূত্রে খবর, গত রবিবার মোম্বাসায় পুলিশ আটক করে মমতা কুলকার্নি ও তাঁর স্বামী ভিকি গোস্বামীকে। জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় ভিকিকে। মমতা কুলকার্নিকে এখনও গ্রেফতার করা হয়নি, তবে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মাদক পাচারকারীদের স্বর্গরাজ্য কেনিয়া। ইদানীং তাই মার্কিন যুক্তরাষ্ট্রর ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সির সঙ্গে যৌথভাবে মাদক চোরাচালান বন্ধ করতে উদ্যোগী হয়েছে কেনিয়া সরকার। এ কাজে মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআই-ও অংশ নিয়েছে। এদের একটি যৌথ অভিযানে পাকড়াও করা হয়েছে।

কেনিয়ার কুখ্যাত মাদক মাফিয়া বাকতাশ আকাশা-র 'সহযোগী' হিসাবে ভিকি গোস্বামীকে চিহ্নিত করেছে পুলিশ। পাশাপাশি, বাকতাশ আকাশা-র ভাই ইব্রাহিম আকাশা ধরা পড়েছে পুলিশের জালে। পাশাপাশি, পাকিস্তানি নাগরিক গোলাম হোসেনকেও একই অভিযোগে গ্রেফতার করা হয়েছে। পুলিশ খতিয়ে দেখছে, মমতা কুলকার্নিও মাদক চোরাচালানে প্রত্যক্ষ ভূমিকা নিয়েছিলেন কি না। যদি হয়, তা হলে তাঁকে গ্রেফতার করে মামলা রুজু করা হবে। শেষ পর্যন্ত তাঁকে জোর করে ভারতে পাঠিয়ে দেওয়া হতে পারে।

মমতা কুলকার্নি গত শতাব্দীর নয়ের দশকে বলিউড কাঁপিয়েছিলেন। অসাধারণ সৌন্দর্য, লাস্যময়তা সর্বোপরি দুরন্ত অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছিলেন। খ্যাতির মধ্যগগনে থাকার সময়ই হঠাৎ করে তিনি বিদায় জানান রুপোলি পর্দাকে। তিনি দুবাইয়ে থাকতে শুরু করেন। এখানেই আলাপ হয় ভিকি গোস্বামীর সঙ্গে। মাদক পাচারের অভিযোগে ১৯৯৭ সালে তাঁকে গ্রেফতার করেছিল দুবাই পুলিশ। ওই বছরই বিচারে তাঁর ২৫ বছরের কারাদণ্ড হয়। কিন্তু জেলে 'ভালো' থাকার জন্য ২০১২ সালে তিনি মুক্তি পান নির্দিষ্ট মেয়াদের আগে। ভিকি জেলে থাকার সময়ই মমতার সঙ্গে তাঁর বিয়ে হয়। বলিউডের একদা ডাকসাইটে অভিনেত্রী মুসলিম ধর্মে দীক্ষিতও হয়েছিলেন। এখন তিনি স্বামীর সঙ্গে কেনিয়াতেই থাকেন।

'নসিব', 'চায়নাগেট', 'ওয়াক্ত হমারা হ্যায়', 'করণ অর্জুন' ইত্যাদি ছবিতে অভিনয় করে খ্যাতি কুড়িয়েছিলেন মমতা কুলকার্নি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+