মমতার 'ম্যানমেড বন্যা'র অভিযোগ এবার বাংলাদেশের মৌলবাদীদের মুখে, ভারত-বিরোধী উস্কানির নতুন উপায়
বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের আগে থেকেই সেখানে ভারত বিরোধী প্রচার শুরু হয়েছে। হ্যাশট্যাগ বয়কট ইন্ডিয়া বলে প্রচার চলছিল সোশ্যাল মিডিয়া। উদ্দেশ্য ভারতের পণ্য বয়কট।
আর শেখ হাসিনার সরকারের পতনের পর এই মুহূর্তে সেখানে ভারতের বিরুদ্ধে অপ্রচার চালানো হচ্ছে। বাংলাদেশের বন্য পরিস্থিতি নিয়ে এই অপ্রচার শুরু হয়েছে। সেখানকার কয়েকটি সংস্থার অভিযোগ ত্রিপুরার ডম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধের গেট খুলে দেওয়ায় বাংলাদেশে নজিরবিহীন বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

অভিযোগ কী?
বাংলাদেশের বেশ কয়েকটি সংগঠনের অভিযোগ, ডম্বুর বাঁধ হঠাৎ খুলে দেওয়ায় ত্রিপুরা সংলগ্ন বাংলাদেশের জেলাগুলির অনেক এলাকা জলের তলায় তলিয়ে গিয়েছে। অভিযোগে বলা হয়েছে, ভারত সরকার কোনও নোটিশ ছাড়াই বাঁধের গেট খুলে দেওয়ায় বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বন্যা নিয়ে ক্ষোভের মধ্যে মৌলবাদীদের প্রচারে ক্ষোভ আরও বেড়েছে। পরিস্থিতিকে হাতিয়ার করেছে সেখানকার মৌলবাদী সংগঠনগুলি।
ক্ষমতার পরিবর্তনেই এই পদক্ষেপ
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া বার্তায় বেশ কয়েকটি সংগঠনের দাবি, বাংলাদেশে ক্ষমতার পরিবর্তনের রাজনৈতিক প্রতিশোধ নিতেই ভারত হঠাৎ করে জল ছেড়েছে। ভারত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ওপরে চাপ তৈরি করতেই ইচ্ছাকৃতভাবে বন্যা তৈরি করেছে বলে্ অভিযোগ তাদের।
প্রচারের পিছনে জামাত
আগের মতোই এবারও বাংলাদেশে ভারত বিরোধী প্রচারে সামনে রয়েছে জামাত-ই-ইসলামি ও ছাত্র শিবিরের মতো সংগঠনগুলি। এরাই জনগণের মধ্যে প্রচার চালাচ্ছে ভারত বাংলাদেশের প্রতি বৈরী মনোভাব পোষণ করছে। আর এই বন্যা তারই অংশ। অনেকাংশে সাধারণ মানুষও বিশ্বাস করছেন।
#DhakaUniversity students held a protest demanding a fair share of water from the international rivers shared with India and protesting against the deliberate opening of the Dumur and Gajaldoba dams, causing sudden floods. Students chanted slogans such as "#Dhaka, not #Delhi",… pic.twitter.com/nfiH68dZO7
— Basherkella - বাঁশেরকেল্লা (@basherkella) August 21, 2024
প্রতিক্রিয়া জানায়নি ভারত
যদিও বাংলাদেশে ইচ্ছাকৃত বন্যা সৃষ্টির অভিযোগ নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি ভারত সরকার। বিশেষজ্ঞরা বলছেন, প্রাকৃতিক কারণেই বন্যা হয়ে থাকে। এটাকে ইচ্ছাকৃতভাবে করার অভিযোগ ঠিক নয়। বাঁধে জলস্তর নিয়ন্ত্রণে ত্রিপুরা থেকে জল ছাড়া হয়েছে।
বিশেষজ্ঞরা এব্যাপারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কথা স্মরণ করিয়েছেন। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসি থেকে জল ছাড়ার পরে বর্ধমান, হুগলি ও হাওড়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হলেই অভিযোগ করেন সরকারকে না জানিয়ে জল ছাড়া হয়েছে। তিনি অভিযোগ করেন ম্যানমেড বন্যার।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
SIR ইস্যুতে তৃণমূলকে পাল্টা তোপ কেন্দ্রের! 'শুধু বাংলাতেই কেন আদালতের হস্তক্ষেপ?' মমতাকে সরাসরি প্রশ্ন শাহের -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর -
শুরুতেই ধাক্কা! আইপিএলের শুরুতে থাকছেন না এমএস ধোনি, চোটে কাবু 'ক্যাপ্টেন কুল' -
মোদী-ট্রাম্পের ফোনালাপে ছিলেন না কোনও তৃতীয় ব্যক্তি, মাস্কের থাকার দাবি ওড়াল ভারত -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
কোহলির ব্যাটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দাপুটে শুরু, উড়ে গেল হায়দরাবাদ -
প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে কেকেআর, একনজরে দুই দলের আপডেট












Click it and Unblock the Notifications