Maldives Crisis: গদি টলমল মুইজ্জুর, প্রেসিডেন্টের বিরুদ্ধে ইম্পিচমেন্ট প্রস্তাব আনতে চলেছে বিরোধীরা
মলদ্বীপে রাজনৈতিক সংকট ক্রমশ গভীর হচ্ছে। ভারত বিরোধিতার পর থেকেই বিরোধীদের চাপ বাড়ছে মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর ওপর। ইতিমধ্যেই প্রেসিডেন্টের বিরুদ্ধে ইম্পিচমেন্ট প্রস্তাব আনার তৎপরতা শুরু করে দিয়েছে বিরোধীরা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন মলদ্বীপের কয়েকজন মন্ত্রী। তারপরেই পর্যটনে ব্যাপক ধাক্কা খেয়েছে মলদ্বীপ। যদিও সেই মন্তব্যকারী মন্ত্রীদের সঙ্গে সঙ্গে অপসারণ করা হয়েছে। কিন্তু তারপরেও সংকট কাটেনি। ভারতীয় সেনাকে মলদ্বীপ ছেড়ে যাওয়ার জন্য সময়সীমা বেঁধে দিয়েছিলেন প্রেসিডেন্ট।

মলদ্বীপের সঙ্গে ভারতের সম্পর্কে ফাটল ধরার পর থেকেই মলদ্বীপের রাজনৈতিক সংকট বাড়তে শুরু করেছে। ভারত বিরোধিতার জেরে চাপে পড়েছেন মলদ্বীপের প্রেসিডেন্ট। কয়েকদিন আগেই স্থানীয় একটি নির্বাচনে হেরে গিয়েছে তাঁর দল। যে পর্যটনের উপরে মসদ্বীপের অর্থনীতি নির্ভর করে ভারত বিরোধিতার জেরে সেই অর্থনীতিতে ধাক্কা এসেছে।
ভারত বিরোধিতার পরে চিনের সঙ্গে বন্ধত্ব বাড়িয়েছেন মলদ্বীপের প্রেসিডেন্ট। ভারতীয় পর্যটকরা মলদ্বীপ থেকে মুখ ফেরানোর পর চিনের কাছে পর্যটক ভিক্ষা করেছিলেন প্রেসিডেন্ট মইজ্জু। তারপরে চিন সাহায্যের নামে আস্ত একটি জাহাজ পাঠিয়ে দিয়েছে। সেই জাহাজ দ্রুত গতিতে মলদ্বীপের দিকে এগোচ্ছে। এবং তারপরেই ভারতীয় সেনাকে মলদ্বীপ ছেড়ে যাওয়ার সময়সীমা বেঁধে দিয়েছিলেন প্রেসিডেন্ট মুইজ্জু।
ভারতীয় সেনা মলদ্বীপ ত্যাগ করলেই সেখানে চিনা ফৌঁজ ঘাঁটি গাড়বে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। আর তাতেই বিরোধীদের প্রবল চাপের মুখে পড়েছেন মুইজ্জু। তাঁকে ক্ষমতাচ্যুত করার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে বিরোধী শিবির। চিন পন্থী মুইজ্জুর অপসারণের জন্য শীঘ্রই বিরোধী ইম্পিচমেন্ট প্রস্তাব পেশ করতে চলেছে বলে খবর।
পিপলস ন্যাশনাল কংগ্রেস, প্রোগ্রেসিভ পার্টি অব মলদ্বীপ যৌথভাবে প্রেসিডেন্ট মুইজ্জুর বিরোধিতায় সামিল হয়েেছ। এবং তাঁরা স্পিকারের সামনে মইজ্জুর বিরোধিতায় সরব হতে দেখা গিয়েছে এই দুই দলের সাংসদদের। শাসক এবং বিরোধী দলের সংসদদের মধ্যে হাতাহাতির পর্যায়ে চলে গিয়েছে অশান্তি। ইতিমধ্যেই মইজ্জুর দলের দুই সাংসদ স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে সংসদে। এই নিয়ে চরম অস্থিরতা তৈরি হয়েছে মলদ্বীপে।
এদিকে ভারতীয় পর্যটকরা এখনও মলদ্বীপে যেতে আগ্রহ দেখাচ্ছে না। মলদ্বীপের বিকল্প হিসেবে লাক্ষাদ্বীপকে সাজিয়ে তুলতে শুরু করেছে মোদী সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ সফরের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই মলদ্বীপ বয়কট করে লাক্ষাদ্বীপ সফরের ট্রেন্ড শুরু হয়েছে। এদিকে লাক্ষাদ্বীপকে পর্যটকদের পর্যাপ্ত পরিষেবা দেওয়ার মতো তৈরি করার পরিকল্পনা শুরু করে দিয়েছে মোদী সরকার। এদিকে ভারতীয় পর্যটকদের বয়কটের জেরে মলদ্বীপে বিপুল আর্থিক ক্ষতি দেখা দিয়েছে।
-
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা












Click it and Unblock the Notifications