Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সেনেটে সংখ্যাগরিষ্ঠতা ডেমোক্র্যাটদের, মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে আরও শক্তিশালী জো বাইডেন

সেনেটে সংখ্যাগরিষ্ঠতা ডেমোক্র্যাটদের, মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে আরও শক্তিশালী জো বাইডেন

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রত্যাশার থেকে ভালো ফল করেছে। প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল, মার্কিন কংগ্রেসে উভয় কক্ষে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ আসন পাবেন। কিন্তু ইতিমধ্যে সেনেটে ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে এখন মধ্যবর্তী নির্বাচনের সম্পূর্ণ ফলাফল প্রকাশ পায়নি। তবে মার্কিন কংগ্রেসের নিম্নক্ষের জন্য দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তবে ডেমোক্র্যাটিক দলের মধ্যবর্তী নির্বাচনের এই ফলাফল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পায়ের তলার মাটি আগের থেকে শক্ত করছে তা আর বলার অপেক্ষা রাখে না।

সেনেট ডেমোক্র্যাটদের দখলে

সেনেট ডেমোক্র্যাটদের দখলে

নেভাদায় ডেমোক্র্যাট প্রার্থী ক্যাথরিন কর্টেজ মাস্তোর জয়ে সেনেটে ডেমোক্র্যাটিক দলের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসে। ক্যাথরিন কর্টেজের জয়ের পরেই ডেমোক্র্যাটরা সেনেটে ৫০টি আসন পায়। অন্যদিকে, ১০০টি আসনের মধ্যে রিপাবলিকানরা ৫০টি আসন পেয়েছে। ট্রাই বেকার হিসেবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ভোট দেবেন। যার জেরে ডেমোক্র্যাটরা সংখ্যা গরিষ্ঠতা পাবেন।

ফলাফলকে অস্বীকার ডোনাল্ড ট্রাম্পের

ফলাফলকে অস্বীকার ডোনাল্ড ট্রাম্পের

নেভাদায় ডেমোক্র্যাট প্রার্থী ক্যাথরিন কর্টেজ রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী অ্যাডাম ল্যাক্সাল্টকে পরাজিত করেন। অন্যদিকে, অ্যারিজোনা ডেমোক্র্যাট প্রার্থী সেনেটর মার্ক কেলি রিপাবলিকান প্রার্থী প্রাক্তন মহাকাশ্চারী ব্লেক মাস্টার্সকে পরাজিত করেছেন। ফলাফল ঘোষণার পরেই তীব্র প্রতিক্রিয়া দেখান প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অ্যারিজোনায় রিপাবলিকান প্রার্থীর পরাজয়কে অস্বীকার করেন। তিনি ভোট কারচুপির অভিযোগ করেন। তবে সমীক্ষায় রিপাবলিকানদের জয়ের বিষয়ে আশা করা হয়েছিল। কিন্তু তা না হওয়ার জেরে রিপাবলিকানরা মুষড়ে পড়েছেন। রিপাবলিকানদের দলের নেতা নির্বাচনের কথা ছিল। মধ্যবর্তী নির্বাচনে জয়ী তিন রিপাবলিকান সেনেটর একটি চিঠিতে রিপাবলিকানদের নেতা নির্বাচন স্থগিত রাখার আহ্বান জানিয়েছে। ২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে দলের ভুল, ত্রুটিগুলো চিহ্নিত করার সময় এসেছে বলেও রিপাবলিকান সেনেটররা চিঠিতে জানিয়েছেন।

সমীক্ষা অস্বীকার জো বাইডেনের

সমীক্ষা অস্বীকার জো বাইডেনের

সাধারণত আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন দলের বিপরীতে মার্কিন নাগরিকরা ভোট দেন। কিন্তু চলতি নির্বাচনে সমস্ত সমীক্ষাকে ভুল প্রমাণিত করে ডেমোক্র্যাটিক প্রার্থী ব্যাপক জয় পেয়েছে। সেনেটে ইতিমধ্যে সংখ্যাগরিষ্ঠতার দিকে গিয়েছে। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে অর্থাৎ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে এখনও পর্যন্ত রিপাবলিকানরা এগিয়ে রয়েছে। হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ২১৮টি আসন পেতে হবে সংখ্যাগরিষ্ঠতার ক্ষেত্রে। রিপাবলিকানরা সেখানে ২১৪টি আসনে জয় পেয়েছেন। ডেমোক্র্যাটিক পার্টির ২০৩টি আসনে জয় নিশ্চিত করেছে। এখনও পর্যন্ত গণনা চলছে। জো বাইডেন জানিয়েছেন, তিনি কখনই সমীক্ষার ফলাফলকে বিশ্বাস করেননি। তিনি জয়ের বিষয়ে প্রথম থেকে আশাবাদী ছিলেন। অন্যদিকে, ডেমোক্র্যাটিক পার্টির তরফে জানানো হয়েছে, এই জয় মার্কিন নাগরিকদের জয়।

বিপাকে ট্রাম্প

বিপাকে ট্রাম্প

সেনেটে ইতিমধ্যে ডেমোক্র্যাটিক পার্টি নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে চলেছে। যার জেরে বিপাকে পড়বেন ডোনাল্ড ট্রাম্প। জো বাইডেন ক্ষমতায় আসার পরেই ট্রাম্পের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে আসা হয়েছে। দেশের গোপন তথ্য প্রকাশ করা সহ গুরুতর একাধিক অভিযোগ নিয়ে আসা হয়েছে। ট্রাম্পের বিরুদ্ধে বাইডেন প্রশাসন তদন্তের নির্দেশ দিয়েছে। ট্রাম্পকে সাক্ষী দেওয়ার জন্য সশরীরে হাজির হবে ডেমোক্র্যাটিকদের এই জয়ের পরে। ইতিমধ্যে আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই ট্রাম্পের বাড়ি ও অফিস তল্লাশি চালিয়েছে। সেনেট ও হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে রিপাবলিকানরা জয় নিশ্চিত করতে পারলে ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত করার বিষয়ে সওয়াল করা হতো বলে মনে করা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+