চাঁদের দক্ষিণ মেরু দিয়ে উড়ে গেল নাসার লুনার রোভার, খোঁজ কি মিলন ল্যান্ডার বিক্রমের
চন্দ্রযান ২-এর ল্যান্ডার বিক্রম চাঁদের যে স্থানে অবতরণ করেছিল তার উপর দিয়ে উড়ে যাবে আমেরিকা যুক্তরাষ্ট্র দ্বারা পরিচালিত লুনার রোভার।
চন্দ্রযান ২-এর ল্যান্ডার বিক্রম চাঁদের যে স্থানে অবতরণ করেছিল তার উপর দিয়ে উড়ে যাবে আমেরিকা যুক্তরাষ্ট্র দ্বারা পরিচালিত লুনার রোভার। সেপ্টেম্বরে চন্দ্রযান ২-এর সঙ্গে বিক্রম ল্যান্ডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। তারপর ইসরোর পাশাপাশি নাসাও বিক্রমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। আবারও ছবি তোলার চেষ্টা করবে ওই রোভার।

এর মধ্যে চাঁদে রাত নেমে আসায় বিক্রম ধ্বংস হয়ে গিয়েছে। এখন মার্কিন মহাকাশ সংস্থা ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বা নাসা পরিচালিত লুনার রিকনসায়েন্স অরবিটারটি দ্বিতীয়বারের মতো বিক্রমের অবতরণ সাইটের উপর দিয়ে উড়ে যাবে এবং ছবি তোলার চেষ্টা করবে।
এর আগেও নাসা পরিচালিত লুনার রিকনসায়েন্স অরবিটারটি ১৭ সেপ্টেম্বর বিক্রমের অবতরণ সাইটের ওপরে উড়েছিল এবং এই অঞ্চলের ছবি তুলেছিল। তবে, ফটোগুলি এমন সময়ে তোলা হয়েছিল যখন এটি চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে সন্ধ্যার দিকে ছিল। যেখানে বিক্রম অবতরণের চেষ্টা করেছিল, সেখানের ছবিগুলিতে ল্যান্ডার বিক্রমকে স্পষ্টভাবে দেখা যায়নি। নাসা ইঙ্গিত দিয়েছিল চাঁদের তলদেশে উপস্থিত লম্বা ছায়ায় বিক্রম লুকিয়ে থাকতে পারে।
নাসা আরও জানায়, বিক্রমের ল্যান্ডিং সাইটটির উপর দিয়ে ১৪ অক্টোবর উড়ে যাবে। বিক্রমের অবতরণের জন্য দ্বিতীয় ফ্লাই-পাস্টের সময় আলোকসজ্জার পরিস্থিতি সেপ্টেম্বরের চেয়ে ভাল হবে বলে আশা করা হচ্ছে এবং তাই এবার নাসা চন্দ্রযান সম্পর্কে কোনও ধারণা দিতে পারে।
৭ সেপ্টেম্বর চাঁদের মাটিতে নামার কথা ছিল ল্যান্ডার বিক্রমের। কিন্তু চাঁদে পা দেওয়ার ১৫ মিনিট আগে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর বহু চেষ্টা করেও যোগাযোগ স্থাপন করা যায়নি। ইসরোর বিজ্ঞানীরা চেষ্টা করেছিলেন, চেষ্টা করেছিল নাসাও। তবু শেষ রক্ষা হয়নি।
-
টানা দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ জিতল মেন ইন ব্লু! মোটা অঙ্কের পুরস্কার পেল ভারত, কোন দল কত টাকা পেল? জানুন -
বসন্তের শুরুতেই বৃষ্টির ইঙ্গিত! এই সমস্ত জায়গাগুলিতে জারি হলুদ সতর্কতা, কী জানাচ্ছে হাওয়া অফিস? -
শিলিগুড়িতে রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ! এবার মুখ্যসচিবের কাছে জবাব চাইল কেন্দ্র -
৬৩ লক্ষ নাম বাদ নিয়ে তোলপাড় রাজনীতি! SIR তালিকার বিতর্কের মাঝে আজই বাংলায় আসছে কমিশনের ফুল বেঞ্চ -
ভোটের প্রতিশ্রুতি পূরণে নতুন উদ্যোগ, বাংলাদেশে ইমাম, পুরোহিত ও যাজকদের জন্য মাসিক ভাতা চালুর ঘোষণা -
'নোংরা রাজনীতি আর ঔদ্ধত্যই একদিন তৃণমূলকে শেষ করবে', রাষ্ট্রপতির অপমানে প্রধানমন্ত্রী মোদীর নিশানায় ঘাসফুল শিবির -
ভোট ঘিরে কমিশনের সঙ্গে বৈঠক! SIR ইস্যুতে ক্ষোভ বামেদের, কী কী অভিযোগ ও দাবি তুলল বিরোধীরা? -
'সুপ্রিম কোর্টে গিয়েছেন যখন…'! জ্ঞানেশের মন্তব্যে ক্ষোভ, পাল্টা জবাব দিলেন চন্দ্রিমা, কী বললেন? -
নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই নজির গড়ে টি২০ বিশ্বকাপ দখলে রাখল ভারত, সব বিভাগে ধরাশায়ী নিউজিল্যান্ড -
'আমাকে বলছেন ডোন্ট শাউট'! জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের পর কী বললেন তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য? -
শেয়ার বাজারে বড় ধস! এক ধাক্কায় বেড়ে গেল তেলের দাম, কত? চাপে বিনিয়োগকারীরা -
১৮-র নীচে সোশ্যাল মিডিয়ায় কড়া নজরদারি! তিনটি পৃথক বয়সের জন্য আলাদা নিয়ম, কী পরিকল্পনা কেন্দ্রের?












Click it and Unblock the Notifications