'ভারত, চিনের বায়ু খুব নোংরা', ফের চেনা সুরে বক্তব্য ট্রাম্পের
'ভারত, চিনের বায়ু খুব নোংরা', ফের চেনা সুরে বক্তব্য ট্রাম্পের
এর আগেও তিনি রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারপর্বে ভারত ও চিনকে একযোগে তোপের মুখে রাখেন। এবারেও দূষণ পর্ব নিয়ে ভারত ও চিনের বিরুদ্ধে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কড়া বার্তা দিলেন। মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের ফাইনাল ডিবেটে এদিন তিনি বলেন, 'চিনকে দেখুন, কতটা নোংরা সেখানের বায়ু। রাশিয়াকে দেখুন, ভারতকে দেখুন.. নোংরা ওখানকার বায়ু।'

প্যারিস অ্যাকর্ড নিয়ে মন্তব্য করতে গিয়ে এদিন ট্রাম্প বলেন, ' আমরা প্যারিস অ্যাকর্ড থেকে বেরিয়ে এসেছি কারণ আমাকে ট্রিলিয়ন ডলার নিয়ে পদক্ষেপ নিতে হত । আর আমাদের সঙ্গে সেখানে খুব বাজে ভাবে ব্যবহার করা হচ্ছিল।'
ট্রাম্প এদিন বলেন,' আমি কোটি কোটি চাকরি , কোম্পানিকে খুইয়ে দিতে পারি না প্যারিস অ্যাকর্ডের জন্য। ' এই বার্তার মাধ্যমেই তিনি ফের একবার দূষণ প্রসঙ্গে তাঁর প্রশাসনের ভূমিক স্পষ্ট করেছেন।
প্রসঙ্গত, সুযোগ পেলে ভারত বিরোধিতা করতে পিছপা হননা ট্রাম্প। এর আগে বহু বার মিডিয়ার সামনে মোদীর সঙ্গে তাঁর সখ্যতার বার্তা দিলেও, মোদীর দেশ ভারতকে নিয়ে বারবার বহু নেতিবাচক মন্তব্য তিনি করেছেন। আর সেই পরম্পরা মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের ফাইনাল ডিবেটেও তিনি ধরে রাখলেন।
এর আগে ,ট্রাম্প এদিন বলেন, দেশ সম্পূর্ণ বূন্ধ করাও যাবে না , আর দেশের ৯৯.৯ শতাংশ মানুষকে সুস্থ করাও সম্ভব নয়। তবে করোনার ভ্যাকসিন আর কয়েক সপ্তাহের মধ্যে চলে আসতে পারে। এমনই আশা জাগিয়েছেন ট্রাম্প। অন্যদিকে পাল্টা এদিন ট্রাম্পের দিকে আঙুল তুলে জো বাইডেন বলেন, যিনি ২.২ মিলিয়ন মানুষের মৃত্যুর জন্য দায়ী, তাঁকে মসনদে রাখা যাবে না। তার জেরে মার্কিনিদের সামনে শীতের অন্ধকার গাঢ় হতে পারে।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের











Click it and Unblock the Notifications