Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ট্রাম্প প্রশাসনের ১ লক্ষ ডলারের এইচ ১বি ভিসা ফি নিয়ে আইনি লড়াই, পরিষেবা বিপদের মুখে দাবি ২০ মার্কিন রাজ্যের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে এবার সরাসরি আইনি লড়াইয়ে নামল আমেরিকার ২০টি রাজ্য। নতুন করে এইচ ১বি ভিসার আবেদনে ১ লক্ষ ডলার ফি ধার্য করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে তারা। রাজ্যগুলির অভিযোগ, এই বিপুল অঙ্কের ফি অপ্রয়োজনীয় আর্থিক বোঝা তৈরি করছে ও তার সরাসরি প্রভাব পড়বে শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার মতো জরুরি খাতে।

এই মামলার নেতৃত্ব দিচ্ছে ক্যালিফোর্নিয়া ও ম্যাসাচুসেটস। ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এত বড় অঙ্কের ফি চাপানোর কোনও আইনি ক্ষমতা ট্রাম্প প্রশাসনের নেই। তাঁর বক্তব্য, এই সিদ্ধান্তের ফলে সরকারি প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ পরিষেবা প্রদানকারীরা মারাত্মক আর্থিক চাপে পড়বে, যার জেরে আরও তীব্র হবে দক্ষ কর্মীর সংকট।

২০২৫ সালের সেপ্টেম্বর মাসে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট (ডিএইচএস) এই নতুন ফি কার্যকর করে। ২১ সেপ্টেম্বরের পর জমা পড়া এইচ ১বি ভিসা আবেদনের ক্ষেত্রেই এই ফি প্রযোজ্য করা হয়। কোন আবেদন এই ফি এর আওতায় পড়বে বা কারা ছাড় পাবে, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট দপ্তরের সচিবকে। এর ফলে হাসপাতাল, স্কুল, বিশ্ববিদ্যালয় সহ নানা সরকারি ও জনকল্যাণমূলক সংস্থা বড় ধাক্কার মুখে পড়তে পারে, যারা বহুদিন ধরেই বিদেশি দক্ষ কর্মীদের উপর নির্ভরশীল।
মামলাকারী রাজ্যগুলির দাবি, এই সিদ্ধান্ত প্রশাসনিক প্রক্রিয়া আইন ও মার্কিন সংবিধানের বিরোধী। এতদিন এইচ.১বি ভিসার ফি শুধুমাত্র প্রশাসনিক খরচের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু ১ লক্ষ ডলারের মতো অঙ্ক কংগ্রেস প্রদত্ত ক্ষমতার সীমা ছাড়িয়ে গিয়েছে বলেই তাদের অভিযোগ। পাশাপাশি, যথাযথ নিয়ম প্রণয়নের প্রক্রিয়া এড়িয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।

রাজ্যগুলির আশঙ্কা, এই ফি চালু হলে শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে কর্মী সংকট আরও ভয়াবহ আকার নেবে। ২০২৪ ও ২০২৫ শিক্ষাবর্ষে আমেরিকার প্রায় ৭৪ শতাংশ স্কুল ডিস্ট্রিক্ট বিশেষ শিক্ষা, বিজ্ঞান, ইএসএল ও বিদেশি ভাষার শিক্ষক নিয়োগে সমস্যার কথা জানিয়েছে। অন্যদিকে, ২০২৪ সালে চিকিৎসা ও স্বাস্থ্য পরিষেবায় প্রায় ১৭ হাজার এইচ ১বি ভিসা ইস্যু করা হয়, যার অর্ধেকই ছিলেন চিকিৎসক ও সার্জন। হিসেব বলছে, ২০৩৬ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে প্রায় ৮৬ হাজার চিকিৎসকের ঘাটতি দেখা দিতে পারে।

এই মামলায় ক্যালিফোর্নিয়া ও ম্যাসাচুসেটসের সঙ্গে রয়েছে অ্যারিজোনা, কলোরাডো, কানেকটিকাট, ডেলাওয়ার, হাওয়াই, ইলিনয়, মেরিল্যান্ড, মিশিগান, মিনেসোটা, নেভাডা, নর্থ ক্যারোলাইনা, নিউ জার্সি, নিউ ইয়র্ক, ওরেগন, রোড আইল্যান্ড, ভারমন্ট, ওয়াশিংটন ও উইসকনসিনের অ্যাটর্নি জেনারেলরা।
রাজ্যগুলির মতে, এইচ ১বি ভিসা কর্মসূচি শুধুমাত্র বিদেশি দক্ষ কর্মীদের জন্য নয়, বরং আমেরিকার অর্থনীতি ও জনপরিষেবার মেরুদণ্ড। বিশেষ করে প্রযুক্তি, স্বাস্থ্য ও গবেষণা ক্ষেত্রে বহু ভারতীয় পেশাদারের অবদান অপরিসীম। নতুন এই ফি সেই প্রতিভার প্রবাহে বাধা সৃষ্টি করবে বলেই আশঙ্কা, যার খেসারত দিতে হবে গোটা দেশেরই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+