ডোনাল্ড ট্রাম্পকে কি করোনা টেস্ট করা হয়েছে? কী জানাল হোয়াইট হাউস
ডোনাল্ড ট্রাম্পকে কি করোনা টেস্ট করা হয়েছে? কী জানাল হোয়াইট হাউস
কয়েকদিন ধরেই গুজব ছড়াচ্ছিল একাধিক বিদেশ ভ্রমণের কারণে ট্রাম্পের শরীরে কোরনা ভাইরাসের উপশম দেখা গেছে। কিন্তু সমস্ত বিতর্কের অবসান ঘটিয়ে আজ এই প্রসঙ্গে একটি বিবৃতি জারি করতে দেখা যায় হোয়াইট হাউসের তরফে।

এখনও ট্রাম্পের কোনও ডাক্তারি পরীক্ষা হয়নি বলে জানালো হোয়াইট হাউস
এদিন হোয়াইট হাউসের তরফে সাফ জানানো হয় ট্রাম্প পুরোপুরি সুস্থ আছেন এবং তাঁর কোনো রকম করোনা টেস্ট করানো হয়নি। যদিও এর আগে তিনি দেশের একাধিক আইনজীবিদের সান্নিধ্যে আসেন যাদের মাধ্যমে করোনা সংক্রমণের সুযোগ ছিল বলে জানা যাচ্ছে। সূ্ত্রের খবর, এদের মধ্যে অনেকেই এর আগে করোনা আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসেন যার ফলে তারা প্রত্যেকেই এখন ব্যক্তিগত উদ্যোগে চিকিত্সকদের নজরদারিতে রয়েছেন বলে জানা যাচ্ছে।

বিবৃতি প্রকাশ হোয়াইট হাউসের প্রেস সচিব স্টেফানি গ্রিশামের
শরীরে এই ভাইরাসের সংক্রমণের কোনও উপসর্গ দেখা না দেওয়ায় ট্রাম্পের এখনই করোনা টেস্টের প্রয়োজন নেই বলে সোমবার জানান হোয়াইট হাউসের প্রেস সচিব স্টেফানি গ্রিশাম। একই সাথে তিনি এর আগে সে সমস্ত আইনজীবিদের সান্নিধ্যে এসেছিলেন যারা বর্তমানে নজরদারিতে রয়েছেছেন তার কারও শরীরে এখনও এই ভাইরাসের সংক্রমণ দেখা যায়নি বলেও এদিন তিনি জানান।

ভিতরে ভিতরে শঙ্কিত ট্রাম্প
অন্যদিকে সূত্রের খবর, করোনা ভাইরাস নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে শঙ্কিত না হলেও ভেতরে ভেতরে তিনি বেশ আতঙ্কিত। এজন্য হোয়াইট হাউজে করোনা শনাক্তকরণের জন্য সকল ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় বেশ চিন্তায় রয়েছেন ট্রাম্প। একইসাথে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেশের অর্থনীতি কী প্রকার প্রভাব ফেলতে পারে তা ভেবেও শঙ্কায় রয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications