Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পিরানহা ভর্তি ট্যাঙ্কে 'জেনারেল'কে ফেলে দিলেন কিম জং! আরও এক রুদ্ধশ্বাস হত্যার খবর প্রকাশ্যে

উত্তর কোরিয়ার একছত্র রাষ্ট্রনেতা কিম জং উন ফের খবরে। তাঁর শাসন ও তাঁর নৃশংস অত্যাচারের জেরে আরও এক রুদ্ধশ্বাস খুনের ঘটনা প্রকাশ্যে এসেছে।

উত্তর কোরিয়ার একছত্র রাষ্ট্রনেতা কিম জং উন ফের খবরে। তাঁর শাসন ও তাঁর নৃশংস অত্যাচারের জেরে আরও এক রুদ্ধশ্বাস খুনের ঘটনা প্রকাশ্যে এসেছে। সংবাদমাধ্যম 'ডেলিস্টার' এর খবর অনুযায়ী , এবার নিজের জেনারেল-কেই নারকীয়ভাবে হত্য়া করেন কিম।

পিরানহা ভর্তি ট্যাঙ্কে জেনারেলকে ফেলে দিলেন কিম! আরও এক রুদ্ধশ্বাস হত্যার খবর প্রকাশ্যে

শোনা যায়, কিমের রিয়ংসং এর প্রাসদসম বাড়িতে রয়েছে মানুষ খাদক পিরানহা মাছের বিশাল ট্যাঙ্ক। আর সেই ট্যাঙ্কেই নিজের প্রশাসনের জেনারেলকে ফেলে দিয়ে হত্যা করলেন কিম। এই ঘটনা 'মিস্টার ইন্ডিয়া' ফিল্মের খলনায়ক মোগ্যাম্বোকে মনে করিয়ে দিতে পারে! তবে শুনে চমকে উঠলেও , এই খুনের ঘটনাই সত্যি বলে দাবি করেছে ডেলিস্টার। তবে পিরানহা মাছের দংশনেই জেনারেল মারা গিয়েছেন নাকি, সেই আঘাত সহ্য করতে না পেরে মারা গিয়েছেন তা এখনও রহস্য। যা কিমের প্রাসাদোপম বাড়ির ভিতরেই রয়ে গিয়েছে।

এখন প্রশ্ন, কেন এই হত্যা, কাণ্ড? আর এর জবাবে যে উত্তর উঠে এলো, তা হল কিমের বিরুদ্ধে ষড়যন্ত্র । এই ষড়যন্ত্র করছিলেন কিমের জেনারেল । আর তার টের পেতেই কিম দিয়ে দেন মোক্ষম জবাব। সোজাসুজি শাস্তি হিসাবে পিরানহা বোঝাই ট্যাঙ্কে পুরে দেন জেনারেলকে। বলা হচ্ছে, ১৯৭৭ সালের জেমস বন্ডের ছবি 'দ্য স্পাই হু লাভড মি ' চিত্রনাট্য থেকে অনুপ্রাণিত হয়ে এমন পদক্ষেপ নিয়েছেন কিম।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+