জনমত সমীক্ষায় রীতিমতো বেকায়দায় হবে ট্রাম্প! কিন্তু সমীক্ষার ছাপ কি আদৌও পড়বে নির্বাচনী ফলাফলে?

জনমত সমীক্ষায় রীতিমতো বেকায়দা ট্রাম্প! কিন্তু সমীক্ষার ছাপ কী আদৌও পড়বে নির্বাচনী ফলাফলে?

সম্প্রতি আমেরিকার অন্যতম প্রধান একটি জনমত সমীক্ষায় দেখা গেছে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থেকে বেশ কিছুটা এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটিক পদপ্রার্থী জো বাইডেন। ওই সমীক্ষাতেই দেখা যাচ্ছে ৩রা নভেম্বরের ভোটে আগে বাইডেনের প্রতি ৫৩ শতাংশ মার্কিন নাগরিক জনসমর্থন জানালেও ট্রাম্পের ঝুলিতে রয়েছে মাত্র ৪২ শতাংশ জনসমর্থন। যদিও ইতিমধ্যেই এই জনমত সমীক্ষার ফলাফল 'অবাস্তব’ বলেও দাগিয়েছে রিপাবলিকান শিবির। যা নিয়েই শুরু হয়েছে নতুন জল্পনা।

২০১৬ কথা ভেবেই জনমত সমীক্ষা নিয়ে মাথাচাড়া দিচ্ছে একাধিক প্রশ্ন

২০১৬ কথা ভেবেই জনমত সমীক্ষা নিয়ে মাথাচাড়া দিচ্ছে একাধিক প্রশ্ন

এদিকে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের ইতিহাসের পাতায় যদি চোখ রাখা যায় তবে দেখা যায় গত দু-দশকের জনমত অন্যান্য বছর গুলিতেও জনমত সমীক্ষার ফলাফলে যে পরিসংখ্যান উঠে এসেছে ভোটের ফলাফলে তার সম্পূর্ণ ভিন্ন চিত্র ধরা পড়েছে। তাই স্বভাবতই এবারের এই জনমত সমীক্ষার ফলাফল নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে সমাজের বিভিন্ন মহল থেকে।

পপুলার ভোটের নিরিখে ট্রাম্পের থেকে অনেকটাই এগিয়ে বাইডেন

পপুলার ভোটের নিরিখে ট্রাম্পের থেকে অনেকটাই এগিয়ে বাইডেন

এদিকে রিয়েল ক্লেয়ারপলিটিক্স ওয়েবসাইটে দেখা যাচ্ছে তাঁর প্রতিফলন। একাধিক পর্যায়ের মাধ্যমে জনমত সমীক্ষা সংগঠিত হলেও মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের ১৬ দিন আগে দেখা যাচ্ছে পপুলার ভোটের নিরিখে এখনও পর্যন্ত বাইডেন রিপাবলিকান ট্রাম্পের থেকে প্রায় দেশীয় পরিসংখ্যানের বিচারে প্রায় ৯ শতাংশ পয়েন্ট এগিয়ে রয়েছেন। যদিও ইতিমধ্যেই এই বিষয়ে একাধিক বিতর্কের সৃষ্টি হলেও এই বিষয়ে একটা জিনিস মনে রাখা প্রয়োজন হোয়াইট হাইসের দখল কিন্তু পপুলার ভোটের মাধ্যমে নয় ব্যালট বক্সের শক্তি যাচাইয়ের মাধ্যমেই হবে।

হাওয়া ভদলাতে পারে যে ৬ রাজ্য

হাওয়া ভদলাতে পারে যে ৬ রাজ্য

এমনকী ২০১৬ পরিসংখ্যানেও দেখা যাবে ২০১৬ সালের মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের প্রাক্কালে পপুলার ভোটে ডেমোক্র্যাটি প্রার্থী হিলারি ক্লিন্টনের কাছে পরাজিত হন ট্রাম্প। কিন্তু আসল চিত্র দেখা যায় ভোটের ময়দানেই। এদিকে বিশ্লেষকদের মতে এছর হোয়াইট হাউসের ক্ষমতা দখলের ক্ষেত্রে মার্কিন মুলুকের ছয় রাজ্যকেই পাখির চোখ করছে ট্রাম্প-বাইডেন দুই শিবিরই। তালিকায় রয়েছে ফ্লোরিডা, উত্তর ক্যারোলিনা, অ্যারিজোনা, উইসকনসিন, পেনসিলভেনিয়া এবং মিশিগান।

''সুইং স্টেট'' গুলিতেও পাল্লা ভারী বাইডেনের

''সুইং স্টেট'' গুলিতেও পাল্লা ভারী বাইডেনের

এই রাজ্যগুলিতে ট্রাম্পের বড়সড় প্রভাব থাকলেও জনপ্রিয়তার নিরিখে বাইডেনও বিশেষ পিছিয়ে নেই। উল্টে পপুলার ভোটের নিরিখে ফ্লোরিডা ও মিশিগানে ১.৭ শতাংশ পয়েন্ট ও মিশিগানে ৭.২ শতাংশ পয়েন্টে এগিয়ে রয়েছেন। ওয়াকিবহাল মহলের ধারণা নির্বাচন সঠিক ভাবে হলে এই রাজ্যগুলিতেও অনেকটাই পাল্লা ভারী থাকতে পারে বাইডেনের। এমনকী নভেম্বরের ভোটের প্রাক্কালে যে অঙ্গরাজ্যগুলোকে ''সুইং স্টেট'' হিসাবে ধরা হচ্ছে সেখানেও অনেকটাই এগিয়ে রয়েছেন বাইডেন। আর এখানেই ক্রমশ উজ্জ্বল হচ্ছে তাঁর জয়ের সম্ভাবনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+