'যৌনতার প্রতীক', এই অভিযোগে কিমের ছবি প্রকাশ করল না ইহুদি ওয়েবসাইট
জেরুজালেম, ১৯ এপ্রিল : বিশ্বের সর্বাপেক্ষা চর্চিত 'গ্ল্যামার কুইন'-দের একজন কিম কারদাশিয়ানের নাম, ছবি প্রকাশ করল না ইজরায়েলের একটি রক্ষণশীল ইহুদি ওয়েবসাইট।
আরও পড়ুন : কিম কার্ডাসিয়ানের নগ্ন ছবি টুইট করলেন স্বামী
ওই ওয়েবসাইটের মতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা কিম কারদাশিয়ান 'পর্নোগ্রাফির প্রতীক', তাই তাঁর নাম ও ছবি প্রকাশ সম্ভব নয়। এমনটাই জানিয়েছেন 'কিকার হাশাব্বত' নামের ইজরায়েলি অনলাইন ওয়েবসাইটটির কর্তা নিসিম বেন হাইম। কিমের নাম বা ছবি প্রকাশ করলে রক্ষণশীল ইহুদিদের ভাবাবেগে আঘাত লাগবে বলেও জানিয়েছেন তিনি।

ছবিতে দেখা যাচ্ছে কিম তাঁর স্বামী ক্যানইয়ে ওয়েস্টকে সঙ্গে নিয়ে জেরুজালেমের মেয়র নির বরকতের সঙ্গে একটি রেস্তরাঁয় বসে রয়েছেন। ছবিটিতে অস্পষ্ট করে দেওয়া হয়েছে কিমকে এবং তাঁর জায়গায় রেস্তরাঁর একটি বিলকে সম্পাদনা করে সামনে রাখা হয়েছে। এমনকী তাঁর নাম না নিয়ে কিমকে 'ক্যানইয়ে ওয়েস্টের স্ত্রী' নামে সম্বোধন করা হয়েছে।
জেরুজালেমের এই ওয়েবসাইটটি এর আগে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের ছবিও ওয়েবসাইটে রাখেনি।
More From
-
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
ইরান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা, কী ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
২৯৪ আসনেই প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, শ্রীরামপুরে লড়ছেন শুভঙ্কর সরকার -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
ইরান যুদ্ধের মাঝেই ফের জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন নরেন্দ্র মোদী, কী নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী? -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ












Click it and Unblock the Notifications