আফগানিস্তান জট কাটাতে আন্তর্জাতিক বৈঠকে যোগ জয়শঙ্করের, আসছেন পাক ও চিনা বিদেশমন্ত্রীও
আফগানিস্তান জট কাটাতে আন্তর্জাতিক বৈঠকে যোগ জয়শঙ্করের, আসছেন পাক ও চিনা বিদেশমন্ত্রীও
তালিবানি আগ্রাসন ক্রমেই বে়ড়ে চলেছে গোটা আফগানিস্তানে। যা নিয়ে জোরদার আলোচনা চলছে গোটা বিশ্বজুড়েই। এদিকে ইতিমধ্যেই আফগানিস্তান থেকে সম্পূর্ণ রূপ সেনা প্রত্যাহারের ঘোষণা করেছে আমেরিকা। আর তারজেরে নতুন করে শক্তি বৃদ্ধি করতে মাঠে নেমেছে, তালিবান, লস্কর-ই-তৈবার মতো জঙ্গি গোষ্ঠীগুলো। এতাবস্তায় এসসিও মিটিংয়ে যোগ দিতে আগামী ১৩ থেকে ১৪ জুলাই তাজাকিস্তানে যাচ্ছেন বিদেশ মন্ত্রী এস জয় শঙ্কর।

ক্রমেই খারাপ হচ্ছে আফগানিস্তানের অবস্থা
এদিকে আফগানিস্তানের অবস্থা ক্রমেই খারাপ হওয়ায় কান্দাহারে ভারতীয় দূতাবাস প্রায় বন্ধেক মুখে। ভারতে ফেরানো হয়েছে কর্মরত আধিকারিকদের। বর্তমানে স্থানীয় সহযোগিতায় কোনোরকমে চলছে কাজকর্ম। অন্যদিকে আফগানিস্তানকে সামনে চিন,পাকিস্তান ও আমেরিকার বিশ্বনীতি ভাবাচ্ছে সকলকে। এমতাবস্থায় জয়শঙ্করের তাজাকিস্তান সফর যে বিশেষ ভাবে তাৎপর্যপূর্ণ তা আর বলার অপেক্ষা রাখে না।

তাজাকিস্তানের দুশান্বে বসছে বৈঠক
সূত্রের খবর, পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি এবং চিনের বিদেশমন্ত্রী ওয়াং ইয়িও এই বৈঠকে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। তাজাকিস্তানে দুশান্বে এই বৈঠক হবে বলে জানা যাচ্ছে। আজই তাজাকিস্তানের উদ্দেশ্য রওনা হয়েছেন জয়শঙ্কর। সূত্রের খবর, উজবেকিস্তানেও দক্ষিণ ও মধ্য এশিয়ার মধ্যে যোগাযোগ সম্পর্কেও আন্তর্জাতিক আলোচনা সভা হওয়ার কথা হতে পারে। তাতে অংশ নেবেন জয়শঙ্কর।

কাটতে পারে লাদাখ জট ?
প্রসঙ্গত উল্লেখ্য, লাদাখে সাময়িক ভাবে স্থিতাবস্থা ফিরলেও এখনও নিজেদের আগ্রাসী নীতি থেকে সরে আসেনি চিন। গত এক বছর ধরে একাধিকবার সামরিক ও কূটনৈতিক পর্যায়ের আলোচনাতেও ফেরেনি রফা সূত্র। এদিকে এই আবহেই কিছুদিন আগে মস্কোয় চিনের বিদেশমন্ত্রী ওয়াং ইয়িও-র সঙ্গে বৈঠক করেন ভারতীয় বিদেশমন্ত্রী। সেখানেও লাদাখ ইস্যু নিয়ে দুপক্ষের মধ্যে কথা হয় বলে জানা যায়। তার কিছুদিনের মধ্যেই এবার তাজাকিস্তানে ফের মুখোমুখি হতে চলেছেন দুজনে।

তাজাকিস্তান সফরের পরেই চিনের সঙ্গে সামরিক পর্যায়ের বৈঠক ?
ওয়াকিবহাল মহলের ধারণা আফগানিস্তানের সমস্যার পাশাপাশি লাদাখ ইস্যু নিয়েও ফের আলোচনায় বসতে পারেন জয়শঙ্কর ও ওয়াং ইয়িও। পাশাপাশি দুই মন্ত্রির মধ্যে বৈঠকের পরই ভারত-চিনের মধ্যে সিনিয়র মিলিটারি কমান্ডারদের দ্বাদশ সামরিক বৈঠকের দিনক্ষণ ঠিক হতে পারে। চূড়ান্ত হতে পারে তারিখ। আর সেখানেই পূর্ব লাদাখ থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহারের জন্য ফের জোরালো দাবি করতে পারে ভারতও।












Click it and Unblock the Notifications