Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জইশের মহিলা জঙ্গি ইউনিটের ঘোষণা, দল চালাবে মাসুদ আজহারের বোন সাদিয়া

ভারতের 'অপারেশন সিঁদুর’-এ পাকিস্তানের বাহওয়ালপুরের সদর দফতর ধ্বংস হওয়ার পর জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মাদ (JeM) তাদের কৌশল পরিবর্তন করছে বলে খবর। তারা 'জামাত-উল-মোমিনাত’ নামে প্রথম মহিলা ইউনিট গঠনের ঘোষণা করেছে।

জইশ প্রধান মৌলানা মাসুদ আজহারের নামে প্রকাশিত এক চিঠিতে এই সিদ্ধান্ত জনসমক্ষে আনা হয়েছে। ৮ অক্টোবর বাহওয়ালপুরে এই ইউনিটের জন্য কর্মী নিয়োগ শুরু হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, জইশের মহিলা শাখার নেতৃত্বে থাকবে মাসুদ আজহারের বোন সাদিয়া আজহার। তার স্বামী ইউসুফ আজহার অপারেশন সিঁদুরের সময় গত ৭ মে ভারতের আক্রমণে প্রাণ হারিয়েছে।

জানা গিয়েছে, এই জঙ্গি সংগঠনটি বাহওয়ালপুর, করাচি, মুজফফরাবাদ, কোটলি, হরিপুর এবং মানসেহরা-তে অবস্থিত জঙ্গি ঘাঁটিতে অর্থনৈতিকভাবে দুর্বল মেয়েদের নিয়োগ শুরু করেছে।

জইশের মহিলা ইউনিট 'জামাত-উল-মোমিনাত’-এর কার্যক্রম সামাজিক মাধ্যম, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং কিছু মাদ্রাসার নেটওয়ার্কের মাধ্যমে ছড়িয়ে পড়ছে।

জম্মু ও কাশ্মীর, উত্তর প্রদেশ এবং দক্ষিণ ভারতের কিছু এলাকায় তারা অনলাইন নেটওয়ার্কের মাধ্যমে সক্রিয় হয়ে উঠেছে। জইশ আগে মেয়েদের সশস্ত্র জেহাদ বা যুদ্ধ মিশনে অংশগ্রহণে বাধা দিত। তবে ভারতের অপারেশন সিঁদুরের পর কৌশল বদলেছে। জানা গিয়েছে, মাসুদ আজহার এবং তার ভাই তলহা আল-সইফ যৌথভাবে জইশে মেয়েদের অন্তর্ভুক্ত করার এই সিদ্ধান্ত অনুমোদন করেছে। যার ফলে এই বিশেষ নারী ব্রিগেড প্রতিষ্ঠিত হয়েছে।

যদিও আইএসআইএস, বোকো হারাম, হামাস এবং এলটিটিই-এর মতো জঙ্গিগোষ্ঠীগুলির আত্মঘাতী হামলাকারী হিসেবে নারীদের ব্যবহার করার ইতিহাস রয়েছে। সেই তালিকায় এবার জইশের নাম জুড়ল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+