Israel-Palestine Conflict: গাজা শহরের চারপাশে ইজরায়েলি সেনা! উপত্যকাকে দু'ভাগে বিভক্ত করার দাবি

Israel-Palestine Conflict: গাজায় বিমান হামলা আরও বাড়িয়েছে ইজরায়েল। রবিবার সন্ধেয় বিমান হামলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, তাদের সেনারা গাজা শহরকে ঘিরে ফেলেছে। পাশাপাশি এই ছিটমহলকে দুভাগে ভাগ করার দাবিও করপেছে তারা। অন্যদিকে সাত অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে তৃতীয়বারে মতো সেখানকার টেলিযোগাযোগ পরিষেবা বন্ধ করে দিয়েছে।

সেনাবাহিনী আইডিএফের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেছেন, ইজরায়েলি বাহিনী গাজার উপকূলে পৌঁছে গিয়েছে। তারা সন্ত্রাসবাদীদের পরিকাঠামো, মাটির নিচে এবং ওপরেও ব্যাপক হামলা চালাচ্ছে। ৪৮ ঘন্টার মধ্যে ইজরায়েলি সেনা গাজা শহরে প্রবেশ করবে বলে আশা করছে আইডিএফ।

Israel-Palestine Conflict

হামাসের তরফে দাবি করা হয়েছে ইজরায়েলের বিমান বাহিনী একঘন্টার বেশি সময় ধরে হাসপাতালের চারপাশে তীব্র বোমা বর্ষণ করে চলেছে। বিশেষ করে গাজার বৃহত্তম হাসপাতাল আল শিফাকে লক্ষ্য করে বিমান হামলা চলে। প্রসঙ্গত ইজরায়েল দাবি করে যে আল শিফাই হামাসের অপারেশনের প্রধান ঘাঁটি।

অন্যদিকে ইজরায়েল গাজায় দ্বিমুখী কৌশল নিয়ে এগোচ্ছে। তারা যেমন অসামরিক লোকজনকে দক্ষিণে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে, পাশাপাশি উত্তরের বিভিন্ন বড় জায়গায় হামলা চালাচ্ছে। ইজরায়েলের লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে হামাসের ভূগর্ভস্থ টানেল, যা তাদের সন্ত্রাসবাদী কার্যকলাপে সহায়তা করে বলে অভিযোগ।

ইজরায়েলি বিমান বাহিনী গাজায় দুটি শরণার্থী শিবিরে বোমা বর্ষণ করে। যার জেরে মধ্য গাজায় ৫০-এর বেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এই হামলায় কয়েক ডজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। হামাস পরিচালিত স্বাস্থ্যমন্ত্রকের তরফে দাবি করা হয়েছে, মাগাজি শরণার্থী শিবিরে বিমান হামলায় বেশ কয়েকটি শিশু-সহ অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে এবং ৩০-এর বেশি মানুষ আহত হয়েছেন।

ইজরায়েলের উত্তর গাজা খালি করার আহ্বানের পরে সেখান থেকে অন্তত ৮ লক্ষ ফিলিস্তিনি দক্ষিণ গাজায় পালিয়ে গিয়েছেন। তারপরেও হাজার হাজার মানুষ উত্তর গাজায় রয়ে গিয়েছেন। রবিবার ইজরায়েলের সেনাবাহিনী বলেছে, উত্তর ও দক্ষিণ গাজার মধ্যে তারা একটি মানবিক করিডর খোলার অনুমতি দিয়েছে, যাতে নাগরিকদের উত্তর থেকে দক্ষিণে সরিয়ে নিয়ে যাওয়া যায়।

রবিবারেই মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন দেখা করেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে। আব্বাস পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমকে অন্তর্ভুক্ত করে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে পারমানবিক অস্ত্র বহনে সক্ষম সাবমেরিনের অবস্থানের কথা স্বীকার করেছে।

রাষ্ট্রসংঘের তরফে ফের একবার মানবিক যুদ্ধবিরতির আবেদন জানিয়ে এবং খাদ্য, জল, ওষুধ ও জ্বালানি গাজায় প্রবেশের জন্য আবেদন করা হয়েছে। যৌথ বিবৃতিতে রাষ্ট্রসংঘের তরপে বলা হয়েছে, গাজার বিপুল সংখ্যক জনগণ অবরুদ্ধ এবং আক্রমণের মুখে রয়েছে। তাঁদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র জরুরি ভিত্তিতে পৌঁছে দেওয়ার দরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+