Israel-Palestine Conflict: বোমা-মিসাইলের পরে এবার নতুন যুদ্ধ! ইজরায়েল-হামাসের যুদ্ধে নাম ঢুকল ভারতের

Israel-Palestine Conflict: ইজরায়েল-হামাসের মধ্যে যুদ্ধ তীব্র থেকে তীব্রতর হয়েছে। এই যুদ্ধ এখন শুধু রকেট আর ক্ষেপণাস্ত্রে থেমে নেই। এই যুদ্ধ পৌঁছে গিয়েছে সাইহার জগতেও। তবে এবারই প্রথম নয়, যে যুদ্ধ বাস্তব জগত থেকে সাইবার দুনিয়ায় পৌঁছেছে। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে সাইবার হামলার ঘটনা অনেক ঘটেছে।

শনিবার হঠাইৎ হামাস ইজরায়েলে হামলা চালায়। সেদিনই মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছিল। তারপর প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বাড়ছে। মৃতদের তালিকায় সেনা থেকে সাধারণ মানুষ সবাই রয়েছেন। ইতিমধ্যে ইজরায়েল ভিত্তিক মিডিয়া আউটলেট জেরুজালেম পোস্ট জানিয়েছে, তাদের ওপরে বেশ কয়েকটি সাইবার হামলা হয়েছে।

Israel-Palestine Conflict

এই হামলার কারণে জেরুজালেম পোস্টের ওয়েবসাইট ক্র্যাশ করে যায়। অনেক জায়গা থেকে তাদের ওয়েবসাইট অ্যাক্সেস করা যায়নি। জানা গিয়েছে এই হ্যাকিংটি করেছে বেনামী সুদান। এছাড়াও ইজরায়েলের রেড অ্যালার্ট ফোন অ্যাপ সিস্টেমও সাইবার হামলার শিকার হয়েছে। এই অ্যাপের সাহায্যে ইজরায়েল রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার সময় রিয়েল টাইম সতর্কতা পায়।

এই সিস্টেমে অ্যানন ঘোস্ট নামে একদল হ্যাকার আক্রমণ করেছিল। এছাড়া সাইবার হামলার প্রচার শুরু করে ঘোস্ট অফ প্যালেস্টাইন নামে একটি গ্রুপ। এই প্রচারের উদ্দেশ্য ইজরায়েলের সাইবার পরিকাঠামোকে টার্গেট করা।

এক্স হ্যান্ডেলে @Cyberknow20 ইজরায়েলে সাইবার হামলার তথ্য শেয়ার করেছে। হ্যান্ডেল অনুসারে প্রায় ৩৫ টি প্যালেস্টাইনপন্থী গোষ্ঠী ইজরায়েলকে লক্ষ্যবস্তু করেছে। এক্ষেত্রে ইজরায়েলের সরকারি ওয়েবসাইটগুলিকে টার্গেট করা হয়েছে।

ভারতপন্থী হ্যাকিং গ্রুপগুলিও হ্যাকারদের যুদ্ধে যোগ দিয়েছে। এক্ষেত্রে ফিলিস্তিনের ওয়েবসাইটগুলিকে টার্গেট করা হচ্ছে। হামাসের অফিসিয়াল ওয়েবসাইট প্যালেস্টাইট ন্যাশনাল ব্যাঙ্ক-সহ অন্য ওয়েবসাইট এর শিকার হয়েছে। পাল্টা প্রতিক্রিয়া হিসেবে প্যালেস্টাইনপন্থী হ্যাকারদের একটি দল দিল্লি সরকারের ওয়েবসাইটে আক্রমণ করে। তবে দিল্লি সরকারের ওয়েবসাইট সেইসব সামলে ফের কাজ শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+