নির্মমতার চরম! ত্রাণ নিতে আসা ১০৪ জন প্যালেস্তানীয়কে গুলি করে মারল ইজরায়েলি সেনা
রক্তের হোলি খেলা আর থামছে না গাজায়। নির্মমতার নজির তৈরি করছে ইজরায়েল। গাজা শহরে ত্রাণ নিতে আসা প্যালেস্টানীয়দের উপর এলোপাথারি গুলি বর্ষণ করে ইজরায়েলি সেনা। তাতে প্রায় ১০৪ জন প্যালেস্তানীয়ের প্রাণ গিয়েছে। আহত হয়েছেন ২৪০ জন।
গাজা শহরে গত কয়েক মাস ধরে হত্যালীলা চালাচ্ছে ইজরায়েলি সেনা। হামাস জঙ্গিদের নিকেশ করতে মরিয়া হয়ে গিয়েছে ইজরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু। সব দেশের পক্ষ থেকেই তাঁর কাছে যুদ্ধ বন্ধ করার আর্জি জানানো হয়েছে। কিন্তু কিছুতেই তারা সেই আর্জি মানতে নারাজ। ইজরায়েলীদের েযভাবে পণবন্দি করে রেখেছে হামাস জঙ্গিরা তাঁরা কোনও ভাবেই তাঁদের রেয়াত করতে রাজি নয়।

লাগাতার গত কয়েক মাস ধরে ইজরায়েলি সেনা গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। শিশু থেকে মহিলা নির্বিশেষে চলছে হত্যা। এমনকী হাসপাতালে পর্যন্ত বোমা বর্ষণ করছে ইজরায়েলি সেনা। পশ্চিম গাজা শহরে ঘটেছে এই ঘটনা। সেখান ত্রাণ শিবির খুলে ক্ষতিগ্রস্তদের চিকিৎসা এবং সাহায্য দেওয়া হচ্ছিল। সেখানে ইজরায়েলি সেনা এলোপাথারি গুলি চালিয়েছে বলে অভিযোগ।
Israel-Palestine Conflict: ক্রিসমাসে গাজায় বিমান হামলায় মৃত্যু ৭০ জনের! তারা দানবের মুখোমুখি,বললেন ইজরায়েল PM
এখনও পর্যন্ত হাসপাতালে ১০ দেহ পেয়েছেন চিকিৎসকরা। ঘটনাস্থলে আরও দেহ পড়ে রয়েছে বলে জানা গিয়েছে আহতদের হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করা হচ্ছে। যদিও পণবন্দিদের মুক্ত করা নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। তারমধ্যে এই ঘটনায় সেই আলোচনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গত ৭ অক্টোবর হামাস জঙ্গীরা ইজরায়েলে হামলা চালিয়েছিল। তাতে তারা ১২০০ জনকে হত্যা করেছিল নির্মম ভাবে আর ২৫৩ জন ইজরায়েলীকে পণবন্দি করেছিল। তারপর থেকে যুদ্ধের দামা বেজে গিয়েছে দুই দেশের মধ্যে। অক্টোবর মাস থেকে এখনও পর্যন্ত ৩০.০০০ জনের প্রাণ গিয়েছে এই যুদ্ধে। আর আহতের সংখ্যা অগুনতি। দেহগুলির ঠিক মতো তৎকারও করা যাচ্ছে না। ট্রাকে করে দেহ নিয়ে গিয়ে কবর দেওয়া হচ্ছে।












Click it and Unblock the Notifications