Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

তৃতীয় দফায় প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প? ইঙ্গিতপূর্ণ মন্তব্যে জল্পনা তুঙ্গে

ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন না এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কথার ফাঁকেই এমন ইঙ্গিত ছুঁড়ে দেন, যা ফের নাড়া দিয়েছে মার্কিন রাজনীতিকে। প্রশ্ন উঠছে, তিনি কি তৃতীয় দফায় হোয়াইট হাউসে ফেরার স্বপ্ন দেখছেন?

সোমবার মালয়েশিয়ায় আসিয়ান বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, আমার প্রেসিডেন্ট হতে ভালই লাগবে। আমার কাছে সেরা সংখ্যা আছে।" শোনা যাচ্ছে, এভাবেই সমর্থকদের শক্তিশালী সমর্থনের কথাই বোঝাতে চেয়েছেন তিনি।

আর এখানেই বিতর্ক শুরু হয়েছে। মার্কিন সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী, কোনও ব্যক্তি দু'বারের বেশি প্রেসিডেন্ট হতে পারেন না। ২০১৬ থেকে ২০২০ পর্যন্ত প্রথম দফা, আর বর্তমানে ২০২৮ পর্যন্ত তাঁর দ্বিতীয় দফা মেয়াদ। ফলে নিয়মত, তৃতীয় দফার প্রশ্নই ওঠে না।

তবু সাংবাদিকের প্রশ্নে ট্রাম্পের উত্তর যেন ইচ্ছাকৃতভাবে রহস্যময়,
"আমি কি এটা খারিজ করে দিয়েছি?" একটু থেমে যোগ করেন, "আসলে, আমি ভাবছি।"
আর এই একটিমাত্র বাক্যেই যেন আগুনে ঘি ঢেলে দিলেন প্রেসিডেন্ট।

এর আগেও বহুবার ইঙ্গিত দিয়েছেন তিনি, হোয়াইট হাউসে ফেরার দরজা পুরোপুরি বন্ধ নয়। এমনকি এ বছরের শুরুতেও প্রকাশ্যে বলেছিলেন, "আমি কি আবার লড়তে পারি না?"

তবে ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে এবার নিজেই 'না' বললেন ট্রাম্প। সাংবাদিকদের প্রশ্নে হেসে তিনি বলেন, "ভাবনাটা ভালো, কিন্তু করব না। সেটা ঠিক হবে না, মানুষও তা পছন্দ করবে না।"

তবে এখানেই শেষ নয়। ট্রাম্পের একাংশ সমর্থকের বিশ্বাস, যদি তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে জেতেন, পরবর্তীতে প্রেসিডেন্ট পদ খালি হলে আবারও নেতৃত্বে ফিরে আসতে পারেন। কিন্তু মার্কিন সংবিধানের ১২তম সংশোধনী তাতে স্পষ্ট নিষেধাজ্ঞা দিয়েছে।

আইনি বাঁধা সত্ত্বেও, ট্রাম্পের সেই একটিমাত্র ইঙ্গিতপূর্ণ মন্তব্য "আমি ভাবছি" যা বর্তমানে মার্কিন রাজনীতিতে জল্পনার আগুন জ্বালিয়েছে। হোয়াইট হাউসে কি আবারও ফিরতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প? না কি এই মন্তব্য কেবলই এক রাজনৈতিক কৌশল, যদিও সময়ই তার উত্তর দেবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+