আমেরিকার অনুমোদিত জ্যাভেলিন এক্সক্যালিবার চুক্তি কি তবে আরও মজবুত করতে চলেছে ভারতের প্রতিরক্ষা ঢাল?
ভারতের হাতে আরও আধুনিক আগ্নেয়শক্তি তুলে দিতে সবুজ সঙ্কেত দিল ওয়াশিংটন। প্রায় ৯৩ মিলিয়ন মার্কিন ডলারের একটি গুরুত্বপূর্ণ অস্ত্র চুক্তি অনুমোদন করেছে মার্কিন প্রশাসন, যার ফলে ভারত পাচ্ছে অত্যাধুনিক জ্যাভেলিন অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র ও এক্সক্যালিবার নিখুঁত নির্দেশিত আর্টিলারি রাউন্ড।
মার্কিন ডিফেন্স সিকিউরিটি কো অপারেশন এজেন্সি জানিয়েছে, ভারতের আবেদনের ভিত্তিতে এই চুক্তিতে থাকছে ১০০টি FGM 148 জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র, ২৫টি লাইটওয়েট কমান্ড লঞ্চ ইউনিট,
২১৬টি এক্সক্যালিবার GPS নির্দেশিত আর্টিলারি রাউন্ড, সাথে অপারেটর প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা নিরীক্ষা ও লঞ্চ ইউনিট পুনর্গঠন পরিষেবা।

DSCA এর বক্তব্য, এই সরঞ্জামগুলি ভারতীয় সেনার হাতে পৌঁছালে দেশের বর্তমান ও ভবিষ্যৎ নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষমতা আরও দৃঢ় হবে। একই সঙ্গে দুই দেশের কৌশলগত অংশীদারিত্বও মজবুত হবে। তাদের বক্তব্য, "ভারত এই সামরিক আধুনিকীকরণ সহজেই আত্মস্থ করতে পারবে।"
মার্কিন প্রশাসন জানিয়েছে, এই চুক্তি দক্ষিণ এশিয়ার মৌলিক সামরিক ভারসাম্যে কোনও প্রভাব ফেলবে না। পাশাপাশি এখনও কোনও অফসেট চুক্তি নির্ধারিত হয়নি, পরবর্তীতে ভারতের সঙ্গে নির্মাতাদের আলোচনার ভিত্তিতে তা সিদ্ধান্ত হবে।
রেথিয়ন ও লকহিড মার্টিনের যৌথ উৎপাদন এই জ্যাভেলিন সিস্টেম ইতিমধ্যেই ইউক্রেন যুদ্ধে তার ক্ষমতা দেখিয়েছে। রুশ T 72 ও T 90 ট্যাঙ্ক ধ্বংসে এই ক্ষেপণাস্ত্রের সাফল্য আন্তর্জাতিকভাবে নজর কেড়েছিল।
এই তৃতীয় প্রজন্মের টপ অ্যাটাক ক্ষেপণাস্ত্র শত্রু ট্যাঙ্কের দুর্বল উপরের স্তর লক্ষ্য করে আঘাত হানে। তার সফট লঞ্চ বৈশিষ্ট্য সেনাকে ভবন বা বাঙ্কারের ভিতর থেকেও নিরাপদে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সুযোগ দেয়।
এক্সক্যালিবার যেখানে নিখুঁত আঘাতে বাড়তি ক্ষতি শূন্যের কোঠায়, GPS নির্দেশিত এই আর্টিলারি রাউন্ড ভারতের কাছে নতুন নয়। সীমান্তে অতীতে এর ব্যবহার কোলাট্যেরা ড্যামেজ উল্লেখযোগ্যভাবে কমিয়েছে। এবার নতুন সরঞ্জাম আসায় এই সক্ষমতা আরও বাড়বে বলে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মত।
মার্কিন কংগ্রেস এখন পর্যবেক্ষণ করবে এই প্রস্তাব। আপত্তি না এলেই আনুষ্ঠানিকভাবে ডেলিভারির পথ খুলে যাবে।
ভারতের প্রতিরক্ষা আধুনিকীকরণে এটি নিঃসন্দেহে এক বড় পদক্ষেপ এমনটাই মনে করছে কূটনৈতিক ও সামরিক মহল।
-
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
এবার বদলির হাওয়া নির্বাচন কমিশনের দফতরে, সরানো হলো ডেপুটি সিইও-সহ ৫ জনকে -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
মনোনয়ন জমা দিলেন শুভেন্দু, বিজেপির জয় নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী












Click it and Unblock the Notifications