আফগানিস্তানে ফের জেগে উঠছে আইএস, উদ্বেগ বাড়ছে ভারতের

আফগানিস্তানে ফের জেগে উঠছে আইএস, উদ্বেগ বাড়ছে ভারতের

ফের আফগানিস্তানে মাথাচারা দিচ্ছে আইএস জঙ্গি সংগঠন। এমনই উদ্বেগের কথা শোনালেন ইরানের বিদেশমন্ত্রী জাভেদ জাফরি। তিনি দাবি করেছেন বাগদাদীকে নিকেশ করার পরেও দমেনি আইএস। আফগানিস্তানে নতুন করে ডেরা তৈরি করছে তারা। এতে বিপদ বাড়বে ভারতের

সিরিয়া, ইরাক ছেড়ে আফগানিস্তানে ঘাঁটি গড়ছে আইএস

সিরিয়া, ইরাক ছেড়ে আফগানিস্তানে ঘাঁটি গড়ছে আইএস

এক মাসও হয়নি সিরিয়ার মাটিতে অভিযান চালিয়ে আইএস প্রধান আবু বকর আল বাগদাদীকে নিকেশ করেছে মার্কিন সেনা। সেকথা আইএস জঙ্গি সংগঠনের পক্ষ থেকে স্বীকারও করে নেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন নেতার নামও ঘোষণা করেছে তারা। নতুন নেতার নেতৃত্বে জেগে উঠেছে আইএস। ইরাক,সিরিয়া ছেড়ে এবার তাঁরা আফগানিস্তানে ঘাঁটি তৈরি করছে। কারণ এই আফগানিস্তান থেকেই তাজাখস্তান ও উজবেকিস্তানে নাশকতার অভিযান চালাতে শুরু করেছে আইএস।

উদ্বেগ বাড়ছে ভারতের

উদ্বেগ বাড়ছে ভারতের

আফগানিস্তােন আইএস শিবিরের নতুন করে জেগে ওঠায় বিপদ বাড়ছে ভারতের। এমনিতে গত এক বছরে ভারতে একাধিক আইএস মডিউলের সন্ধান পেয়েছে এনআইএ। বিশেষ করে কেরলে আইএস মডিউলের সংখ্যা বেশ বেশি। কেরল থেকে আইএস যোগ সন্দেহে ২১ জন যুবককে গ্রেফতার করেছে এনআইএ। কেরলের একাধিক যুবক আইএস জঙ্গি সংগঠনে যোগ দেওয়ার জন্য দেশ ছেড়েছে। তার উপরে আফগানিস্তানের মাটিতে আইএসের ঘাঁটি গড়ে তোলায় ভারতের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে। ভারতে আরও সহজে আইএস জঙ্গিরা অনুপ্রবেশ করতে পারবে। শুধু ভারত নয় উদ্বেগ বাড়বে পাকিস্তান, চিন এবং বাংলাদেশেরও।

 ইরানের সতর্কতা

ইরানের সতর্কতা

তালিবান সমস্যায় জর্জরিত আফগানিস্তানে নতুন করে বাসা বাঁধছে আইএস। নিজের দেশের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এমনই বিপদ বার্তা শুনিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী। ভারতের সঙ্গে ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তাই আগে থাকতেই এই নিয়ে ভারতকে সতর্ক করেছে ইরান। কারণ আফগানিস্তান থেকে পাকিস্তানে প্রবেশ করা খুবই সহজ জঙ্গিদের পক্ষে। একবার পাকিস্তানে প্রবেশ করতে পারলে ভারতে নাশকতা চালানোর চেষ্টা শুরু করবে আইএস জঙ্গিরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+