Iran-Israel: ইজরায়েল-ইরান সংঘাত আরও তীব্র, একে অপরকে মূল্য চোকানোর হুঁশিয়ারি দুই দেশের
ইজরায়েল এবং ইরানের মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। ইরানের ক্ষেপণাস্ত্র ইজরায়েলের সরোকা হাসপাতালে এবং তেল আভিভ স্টক এক্সচেঞ্জে আঘাত হেনেছে। পাল্টা আক্রমণে ইজরায়েল ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে। এই সংঘাত বর্তমানে সপ্তম দিনে পদার্পণ করেছে এবং উভয় দেশের মধ্যে আক্রমণ অব্যাহত রয়েছে।
ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র দক্ষিণের ইজরায়েলের গুরুত্বপূর্ণ সরোকা হাসপাতাল এবং তেল আভিভ স্টক এক্সচেঞ্জ ভবনে আঘাত হানে। অন্যদিকে, ইজরায়েল খন্দাব পারমাণবিক কেন্দ্রের কাছাকাছি এলাকায় হামলা চালায়। জানা গিয়েছে, ইজরায়েল আরাক ও খন্দাব শহরের বাসিন্দাদের আগেই নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল।

এই সংঘর্ষ চলাকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এই লড়াইয়ে জড়াতেও পারে। হোয়াইট হাউজে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'আমি এই যুদ্ধে কিছু করব নাকি করব না, কেউ জানে না।'
বৃহস্পতিবার ইরানের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি ইজরায়েলের বীরশেভা শহরের সরোকা হাসপাতালকে লক্ষ্য করে আঘাত হানে। এতে একজন গুরুতর আহত হয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ সাধারণ মানুষকে হাসপাতালে প্রবেশ করতে নিষেধ করেছে।
হামলার পর ইজরায়েলের মন্ত্রী এলি কোহেন কঠোর প্রতিক্রিয়া জানিয়ে বলেন, 'তেহরানের জঙ্গি সরকার আজ আবার একটি যুদ্ধাপরাধ করেছে। তারা সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু করছে। আমাদের সেনাদের গায়ে একটা আঁচড়ও পড়েনি। এবার ইরানকে এর মূল্য চোকাতে হবে।'
ইরানের ২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ইজরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হানে, যার মধ্যে একটি তেল আভিভ স্টক এক্সচেঞ্জ ভবনকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। এরপরই সেই এলাকা থেকে বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
ইরানের হামলার পর ইজরায়েল চুপ থাকেনি। তাদের জেট বিমান ইরানের খন্দাবের হেভি ওয়াটার পারমাণবিক স্থাপনার কাছাকাছি এলাকায় হামলা চালায়। এর আগে আরাক পারমাণবিক রিঅ্যাক্টর থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়।
ইজরায়েলের ড্রোন হামলায় দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর রকেট ইউনিটের কমান্ডার ইয়াসিন উদ্দিন নিহত হয়েছেন। ইরানের ইসফাহান, শিরাজ ও কেরমানশাহ শহরে তীব্র বিস্ফোরণ হয়েছে। এসব বিস্ফোরণ ইরানের ইজরায়েলমুখী ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কিছুক্ষণ পরেই ঘটেছে।
ট্রাম্পের বক্তব্যের পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেই যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, যদি তারা এই বিষয়ে হস্তক্ষেপ করে, তবে এর পরিণতি ভয়াবহ হবে। ওদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরান-ইজরায়েল সংঘর্ষ বন্ধে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তাঁকে কটাক্ষ করে বলেন, প্রথমে নিজের দেশের বিষয়গুলি মেটান, তারপর অন্যদের নিয়ে ভাববেন।
-
ভোট প্রচারে উত্তরবঙ্গে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রস্তুত রাজনৈতিক মঞ্চ -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি?












Click it and Unblock the Notifications