মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে! কুয়েতে ইরানি হামলায় নিহত এক ভারতীয় কর্মী, বেড়ে চলেছে মৃত্যু সংখ্যা
মধ্যপ্রাচ্যের অশান্ত পরিস্থিতির মাঝখানে আবারও প্রাণ চলে গেল এক ভারতীয়ের। প্রশাসন জানিয়েছে যে, কুয়েতের একটি বিদ্যুৎ কেন্দ্রে ইরানের হামলা হওয়ার কারণে ওই কর্মীর মৃত্যু হয়েছে। ভয়ঙ্কর ওই হামলাটিতে প্ল্যান্টের কিছু অংশ ক্ষতিগ্রস্তও হয়েছে।

কুয়েতের বিদ্যুৎ এবং জল মন্ত্রক সামাজিক মাধ্যমে একটি পোস্টে জানিয়েছেন যে, ঘটনাটি ঘটার পর খুব তাড়াতাড়িই উদ্ধার এবং মেরামতির কাজ শুরু হয়েছে। সেই সঙ্গে প্রযুক্তিগত দল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কুয়েতের বিদ্যুৎ এবং জল মন্ত্রক। নিরাপত্তা সংস্থার সাথে সমন্বয় বজায় রেখে ক্ষতিগ্রস্ত এলাকাটি সুরক্ষিত করার কাজ চলমান রয়েছে।
এদিকে কুয়েতের সামরিক বাহিনী জানিয়ে দিয়েছে যে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখনও পর্যন্ত একাধিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার চেষ্টা শনাক্ত করা হয়েছে। দেশের নিরাপত্তা বজায় রাখার জন্য তারা সতর্ক রয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে গোটা অঞ্চলেই উত্তেজনা বেড়ে চলেছে । মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইজরায়েলের হামলার জবাবের কারণে ইরান পাল্টা আক্রমণ চালাচ্ছে। ইসরায়েল,ইরাক, জর্ডান এবং একাধিক গালফ দেশগুলিকে লক্ষ্য করে মিসাইল এবং ড্রোন ছোড়া হচ্ছে, যার ফলে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হওয়ার খবর সামনে আসছে।
সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহিতেও একটি শিল্প কারখানায় হামলা চালানো হয়েছিল, যেখানে অনেক মানুষ আহত হয়েছেন। এই হামলার দায় ইরানের রেভোলিউশনারি গার্ড স্বীকার করেছে।
অন্যদিকে আবার, ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও সংঘাতে জড়িয়ে পড়েছে। তারা ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে, ফলে গোটা অঞ্চলে অস্থিরতা আরও অনেকটাই বেড়ে চলেছে। এর প্রভাব পড়ছে জ্বালানি বাজারেও, যে কারণে তেল এবং গ্যাসের দাম বাড়তে শুরু করেছে।
বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি খুব তাড়াতাড়ি যদি স্বাভাবিক না হয় তাহলে বিশ্ব অর্থনীতিতেও এর বড় কোনও প্রভাব পড়তে পারে।
-
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
রবিবার রাজ্যে কালবৈশাখীর সতর্কতা, বৃষ্টির সতর্কতা ৬ জেলায় -
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে কেকেআর, একনজরে দুই দলের আপডেট -
মধ্যপ্রাচ্যে সঙ্কট আরও বাড়ার পথে! ইরান যুদ্ধের প্রেক্ষিতে ৩৫০০ সেনা মোতায়েন পেন্টাগনের -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়












Click it and Unblock the Notifications