বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা নিয়ে ভারতের মন্তব্যের তীব্র সমালোচনা, কড়া প্রতিক্রিয়া বাংলাদেশের বিদেশ মন্ত্রকের
হাসিনা সরকারের পতনের পর থেকে ভারত এবং বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে। বিভিন্ন ইস্যুতে প্রতিবেশী দুই দেশ একে অপরের বিরুদ্ধে মন্তব্য এবং পাল্টা মন্তব্য করছে। এবার বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ভাঙা নিয়েও ভারতের মন্তব্যের পাল্টা সমালোচনা করল বাংলাদেশ।
গত বুধবার ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জড়ো হয়ে একদল উন্মত্তা জনতা গেট ভেঙে ভেতরে ঢোকে। এবং ব্যাপক ভাঙচুর চালায়। এর পাশাপাশি স্বাধীন বাংলাদেশের প্রাণ পুরুষ শেখ মুজিবর রহমানের স্মৃতি বিজরিত আবাসে আগুনও ধরিয়ে দেওয়া হয়। উন্মত্ত জনতা, বাড়িটি সম্পূর্ণ ভাবে ভেঙে গুঁড়িয়ে দেয়। এই ভবনের নিচে আন্ডারগ্রাউন্ড ফ্লোরের সন্ধান পাওয়া যায়।

বাংলাদেশের জনগণের এই কর্মকাণ্ড দেখে চুপ করে বসে থাকেনি নয়া দিল্লিও। এই ইস্যুতে মুখ খোলে ভারতীয় বিদেশ মন্ত্রক। আর তা ঘিরেই যাবতীয় বিতর্কের সূত্রপাত। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নিয়ে ভারতের মন্তব্যের পাল্টা সমালোচনা করল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রক। যা দুই দেশের সম্পর্ককে বতর্মান প্রেক্ষাপটে আরও তিক্ত করে তুলল।
বাংলাদেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রফিকুল আলম রবিবার জানিয়েছেন, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাংলাদেশ কখনও বিবৃতি দেয় না। তাই অন্য দেশের কাছেও একই রকম প্রতিক্রিয়া প্রত্যাশা করা হয় বাংলাদেশের পক্ষ থেকেও। এই প্রসঙ্গে তিনি বলেন, ধানমন্ডি ঘটনা নিয়ে নয়াদিল্লির বিবৃতি বাংলাদেশের বিদেশ মন্ত্রকের নজরে এসেছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতীয় বিদেশ মন্ত্রকের এই মন্তব্য অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত।
এখানেই থেমে না থেকে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রফিকুল আলম আরও জানিয়েছেন, প্রতিবেশী দেশেও আমরা বিভিন্ন অপ্রীতিকর পরিস্থিতি দেখেছি। কিন্তু অন্য দেশের অভ্যন্তরীণ কোনও বিষয়ে বাংলাদেশ কখনও মুখ খোলেনি। অন্য দেশের কাছেও আমরা একই বিষয় প্রত্যাশা করছি।
উল্লেখ্য ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি যে ধংস্বলীলা চলছে বাংলাদেশের ঐতিহ্যের পরিপন্থী। এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের গুরুত্ব যাঁরা বোঝেন, তাঁরা এই বাড়ির ঐতিহ্য এবং গুরুত্বও বুঝতে পারবেন। এই ধরনের ধ্বংসলীলার এবং কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করা প্রয়োজন।
উল্লেখ্য, বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজরিত ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ইতিমধ্যে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে কট্টরপন্থীরা। অবাধ লুটপাট চালানো হয়েছে । সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত করে দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর বাড়ি ।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications